জবিতে বহিষ্কার ১৬ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩১ পিএম, ২১ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৬ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়াও চারজনের পরীক্ষা বাতিল করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক এ বহিষ্কার করেছে।
রোববার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত হয়। একই সভায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু মুসা আনসারীর বিরুদ্ধে থাকা সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
সাময়িক বহিষ্কারপ্রাপ্ত ১৬ জনের মধ্যে নৃবিজ্ঞান বিভাগের একজন, সংগীতের একজন, ইংরেজির একজন, ইতিহাসের একজন (তিন সেমিস্টার বহিষ্কার), ইসলামের ইতিহাস ও সংস্কৃতির একজন, রসায়নের তিনজন, হিসাববিজ্ঞানের চারজন ও পরিসংখ্যানের চারজন শিক্ষার্থী রয়েছেন। অপরদিকে, মনোবিজ্ঞান বিভাগের দুইজনের এক সেমিস্টার শাস্তি মওকুফ করা হলেও আরেক সেমিস্টারের সব তত্ত্বীয় পরীক্ষা বাতিল করা হয়েছে। ইতিহাস ও পরিসংখ্যানের একজন অসাধু উপায় অবলম্বন করায় তাদের সংশ্লিষ্ট কোর্স পরীক্ষা বাতিল করা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক কর্মকর্তা এ কে এম আক্তারুজ্জামান বহিষ্কারের সিদ্ধান্ত নিশ্চিত করেছেন।
এর আগে গত ৯ মার্চ শৃঙ্খলা বোর্ডের আহ্বায়ক উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক ও সদস্য সচিব প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামালসহ কমিটির নয় সদস্যের উপস্থিতিতে ৫৮তম সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাথমিকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ে সিদ্ধান্তটি পাস হয়।
প্রত্যেক বিভাগে এ বিষয়ে শিক্ষার্থীদের নোটিশ পাঠানো হবে। তারপর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সবার নামের তালিকা প্রকাশ করা হবে।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল




