জমকালো আয়োজনে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৭ পিএম, ১৭ মে ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
১৯৪৬ সালে শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের মেলা বসেছে। সেখানে বিভিন্ন দেশ থেকে হাজির হয়েছেন নির্মাতা, অভিনয়শিল্পী, সাংবাদিক, প্রযোজক, তারকা এবং চলচ্চিত্র ভক্তরা।
দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে মঙ্গলবার (১৬ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আগে টানা দুই ঘণ্টা চলে লালগালিচায় তারকা-শিল্পী-কুশলীদের পদচারণা ও ফটোশুট। সাগরপাড়ের পালে দে ফেস্টিভ্যাল ভবনকে ঘিরে গোটা বিশ্ব থেকে আগত চলচ্চিত্র সংশ্লিষ্টদের আগ্রহ যেন উপচে পড়ছে। মধ্যরাতেও ভবনের সামনে মানুষের ভিড়।
উৎসবের প্রথম দিনেই পর্দায় ফিরছেন হলিউড তারকা জনি ডেপ। তার অভিনীত সিনেমা ‘জন দ্যু ব্যারি’ প্রথমবারের মতো কান উৎসবে প্রিমিয়ার হয়। একই দিনে ফ্রান্সেও সিনেমাটি মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেছেন মাওয়েন, যিনি সিনেমার মুখ্য নারী চরিত্রে জনি ডেপের বিপরীতে অভিনয় করেছেন। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন জনি ডেপ, মাওয়েন,এবং বেঞ্জামিন লাভেরে, পিয়েরে রিচার্ড, প্যাসকেল গ্রেগরি, মেলভিল পাউপাউড। সিনেমার গল্প কিং লুই ফিফটিন এবং নারী চরিত্র ‘ভুবেরনিয়ার’ এর সঙ্গে পরকীয়া স্ক্যান্ডাল নিয়ে গড়ে উঠেছে।
জনি ডেপ কিং লুই ফিফটিনের ভূমিকায় অভিনয় করেছেন। এদিন সন্ধ্যায় আরও উপস্থিত ছিলেন ক্যাথরিন জেটা-জোনস, মাইকেল ডগলাস, ক্যাথরিন ডেনিউভ, উমা থারম্যান, এলি ফ্যানিং, হেলেন মিরেন, ম্যাডস মিকেলসেন, এমমানুয়েল বার্ট, ফ্রাঞ্জ রোগোস্কি, মারিয়া ডি মেডিইরোস, পম ক্লেমেন্টিফ এবং ফ্যান বিংবিগ।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব ছিলেন অভিনেত্রী চিয়ারা মাস্ত্রোইয়ান্নি। পালে দে ফেস্টিভ্যালের গ্র্যান্ড লুমিয়রের থিয়েটারের মঞ্চে স্বাগত জানান উৎসবের প্রতিযোগিতা বিভাগে জুড়ি প্রধান সুইডিশ পরিচালক রুবেন অস্টলুন্ডসহ অন্য সদস্যদের।
তারা হলেন ‘ক্যাপ্টেন মারভেল’ তারকা ব্রি লারসন, আমেরিকান অভিনেতা পল ড্যানো, মরোক্কান পরিচালক মরিয়ম টুজানি, ফরাসি অভিনেতা দঁনি মিনোশেঁ, জাম্বিয়ান-ওয়েলশ পরিচালক-চিত্রনাট্যকার রুঙ্গানো নিয়োনি, আফগান কথাসাহিত্যিক-নাট্যকার আতিক রহিমি, আর্জেন্টাইন পরিচালক দামিয়ান সিফ্রন এবং স্বর্ণপামজয়ী ফরাসি পরিচালক জুলিয়া দুকুরনো।
এর আগে ঘোষণা হয়েছে এবারের উৎসবের প্রধান বিচারক হিসেবে আছেন সুইডেনের চলচ্চিত্র পরিচালক রুবেন অস্টলান্ড।
মূল প্রতিযোগিতায় স্থান পাওয়া ১৯টিসহ অফিসিয়াল সিলেকশনে থাকা মোট ৫২টি চলচ্চিত্রের তালিকা ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে।
কান চলচ্চিত্র উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো ও সভাপতি আইরিস নোব্লোচ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে প্যারিসের ইউজিসি নর্মান্ডি সিনেমা হল থেকে উৎসবের পুরো লাইনআপ ঘোষণা করেন। উৎসবিট চলবে ২৭ মে পর্যন্ত।
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি










