ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১৭:১৩:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও

জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে ৫ নারী আহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৫ এএম, ১০ এপ্রিল ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সাতক্ষীরার কলারোয়ায় জমা জমি নিয়ে সংঘর্ষে দু’পক্ষের ৫ নারী আহত হয়েছে। এ ঘটনায় কলারোয়া থানায় পৃথকভাবে অভিযোগ দেয়া হয়েছে।  উপজেলার কয়লা বাজারে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়লা গ্রামের মৃত আবু বক্কার দফাদারে ছেলে রফিকুল ইসলামের সাথে জমি জায়গা নিয়ে শহিদুল দফাদারের ছেলে আলেক হোসেন বিরোধ চলে আসছে। শনিবার বিরোধ পূর্ণ স্থানে ঘর বাধা নিয়ে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয় পক্ষের মধ্যে সেলিনা খাতুন (৩৬), মনোয়ারা বেগম (৩২), নুর জাহান (২৭), নাছরিন (২৫), লাইলি খাতুন (২৬) আহত হয়। আহতদের কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।