জরায়ু-মুখ ও স্তন ক্যান্সারে বছরে ১২ হাজার নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৫ পিএম, ২৩ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
জরায়ু-মুখ ও স্তন ক্যান্সারের কারণে বছরে প্রায় ১২ হাজার নারী মৃত্যুবরণ করেন। এরমধ্যে জরায়ু-মুখ ক্যান্সারে মারা যায় ৭ হাজার ও স্তন ক্যান্সারে মারা যায় ৫ হাজার। এই দু’টি ক্যান্সারে বছরে আক্রান্ত হয় প্রায় ২১ হাজার।
গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সভা কক্ষে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং উন্নয়ন বিষয়ক সমন্বয় সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ এ কথা তথ্য জানান।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, এরমধ্যে ১৩ হাজার মহিলা আক্রান্ত হয় জরায়ু ক্যান্সারে এবং ৮ হাজার আক্রান্ত হয় স্তন ক্যান্সারে। তাই স্তন ক্যান্সার ও জরায়ু মুখ ক্যান্সার নিয়ে কোনো লজ্জা নয়। এ বিষয়ে বড় ধরনের জনসচেতনতা তৈরি করতে হবে। এই দুই ক্যান্সার সম্পর্কে আগেভাগে জানতে ভায়া ও সিবিইসহ যত ধরণের পরীক্ষা নিরীক্ষা রয়েছে তা মানুষকে জানাতে হবে।KSRM
তিনি আরো বলেন, কোনো মা বোনের স্তনে চাকার মতো সমস্যা দেখা দিলে কোনো দেরী না করে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবা গ্রহণ করতে হবে। ব্রেস্ট ক্লিনিক এর কার্যক্রম সম্পর্কে মানুষকে বিস্তারিত জানাতে হবে। জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।
জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিংসহ চিকিৎসাসেবা কার্যক্রমে মুখ্য ভূমিকা রাখছে। এই কার্যক্রম আরো জোরদার ও সম্প্রসারিত করতে ইনস্টিটিউট অফ ফিমেল ক্যান্সার প্রতিষ্ঠা করা হবে বলেও উল্লেখ করেন উপাচার্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন), এ.কে.এম. নূরুন্নবী কবির, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব (পরিকল্পনা) মো: আব্দুস সালাম খান, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সার্জারী বিভাগের প্রধান ডা.অনুপ কুমার মজুমদার, প্যাথলজি বিভাগের প্রধান ডা. মো: তোফাজ্জেল হোসেন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পরে উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ এর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এবং তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন।
সূত্র: বাসস
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



