জরুরি চিকিৎসা নিতে প্রথম দেশের বাইরে গেল ইয়েমেনিরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫২ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ইয়েমেনের রাজধানী সানা থেকে বিমানে করে জরুরি চিকিৎসার জন্য কয়েকজন রোগীকে জর্দানের রাজধানী আম্মানে নেয়া হয়েছে। জাতিসংঘের মধ্যস্থতায় একটি ফ্লাইটে করে এসব মারাত্মক অসুস্থ ব্যক্তিকে সানা থেকে আম্মানে নেয়া হয়। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে এসব ব্যক্তিকে চিকিৎসা করানো সম্ভব ছিল না।
ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভির খবরে বলা হয়, দেড় বছর আলোচনা শেষে ১৬ জন রোগীকে সানা থেকে জর্দানে নেয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি আলতাফ মুসানি একথা জানিয়েছেন।
মারাত্মক অসুস্থ এসব রোগীর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু যারা ক্যান্সার এবং ব্রেইন টিউমারের মতো মারাত্মক রোগে ভুগছেন। এছাড়া, কয়েকজনের অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপন ও রিকনস্ট্রাকটিভ সার্জারি প্রয়োজন।
নরওয়ের রিফিউজি কাউন্সিল বলেছে, সানা থেকে রোগী নিয়ে প্রথমবারের মতো এই ফ্লাইটের আম্মানে যাওয়ার ঘটনা নতুন আশার সঞ্চার করেছে। আশা করা যায়, এমন চরম অসুস্থ রোগীদের নিয়ে নিয়মিতভাবে ফ্লাইট যাওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে। সংস্থাটি বলেছে, এ ধরনের মারাত্মক অসুস্থ রোগীদের দেশের বাইরে চিকিৎসা নেয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করার কোনো যুক্তি থাকতে পারে না।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











