ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ২৩:১১:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

জাওয়াদের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৩ পিএম, ৪ ডিসেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পটুয়াখালীর উপকূলজুড়ে মেঘাচ্ছন্ন আকাশ বিরাজ করছে। শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয় এবং মৃদু বাতাস বইতে থাকে। এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। গভীর বঙ্গোপসাগরে অবস্থানরত জেলেরা তাদের ট্রলার নিয়ে উপকূলের দিকে ফিরে আসতে শুরু করেছেন।

এ ছাড়া বরিশালের বরগুনা, ভোলা, ঝালকাঠিসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেওয়া হয়েছে এবং গভীর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকা সমূহকে উপকূলের কাছাকাছি থাকতে এবং সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

জেলার রাঙ্গাবালীর চরমোন্তাজ মৎস্য কেন্দ্রের মৎস্য ব্যবসায়ী আজাদ সারথী বলেন, সকাল থেকে আমাদের মেঘাচ্ছন্ন আকাশ এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সাগর উত্তাল থাকায় জেলেরা তীরে ফিরে এসেছে। আমাদের এই এলাকার কোনো জেলে এখন সাগরে নেই।

পটুয়াখালী আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ মো. মাসুদ রানা জানিয়েছেন, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেওয়া হয়েছে এবং গভীর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকা সমূহকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়।

এ ছাড়া ঢাকার বিভিন্ন স্থানেও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এদিকে আলো কম থাকার কারণে মিরপুরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলা বন্ধ হয়ে গেছে।