জাতিসংঘের দাবি তাই ‘শীঘ্রই’ যুদ্ধ বন্ধ হবে: ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৬ পিএম, ১৬ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
জাতিসংঘের দাবি তাই ‘শীঘ্রই’ যুদ্ধ বন্ধ হবে: ইসরায়েল
জাতিসংঘ প্রধান ‘অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির অনুরোধ জানানো’র প্রেক্ষিতে ইসরায়েল সোমবার বলেছে, বিধ্বস্ত দক্ষিণ গাজায় হামাসের বিরুদ্ধে তাদের যুদ্ধের ‘নিবিড়’ পর্যায় শীঘ্রই শেষ হবে।
হামাস অক্টোবরের হামলার সময় অপহৃত ইসরায়েলি বন্দীদের মধ্যে দু’জনের মৃত্যুর ঘোষণা করেছে। একটি ভিডিওতে ইসরায়েল ‘নিরীহ জিম্মিদের ওপর নৃশংসভাবে নির্যাতন চালানোর’ নিন্দা করেছে।
৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ইসরায়েলি বাহিনীর প্রতিশোধমূলক বিমান ও স্থল হামলায় গাজা উপত্যকা ধ্বংসস্তুপে পরিণত হয়ে পড়েছে।
হামাসকে ধ্বংস করার ইঙ্গিত দিয়ে ইসরায়েল অবিরাম ও নির্বিচার হামলা চালিয়ে গাজায় কমপক্ষে ২৪,১০০ লোককে হত্যা করেছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনি ভূখন্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের এই সংখ্যা প্রকাশ করেছে।
গাজার উত্তরে হামাসের সামরিক কাঠামো ভেঙে ফেলার ঘোষণা দেয়ার পর সেনাবাহিনী সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণের খান ইউনিস এবং রাফাহ শহরে অভিযান এবং বোমাবর্ষণ জোরদার করেছিল।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, দক্ষিণ গাজায় প্রায় তিন মাস ধরে চলা একটি ‘তীব্র যুদ্ধের পর্যায়’ ‘শীঘ্রই শেষ হবে’।
তিনি বলেন, দক্ষিণ গাজা থেকে ইতোমধ্যেই উত্তর গাজায় সৈন্য সরিয়ে আনা হচ্ছে। ইসরায়েলেী সেনাবাহিনী নিশ্চিত করেছে’ তাদের চারটি ডিভিশনের মধ্যে সোমবার একটি প্রত্যাহার করা হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ আরো কয়েক মাস ধরে চলবে-এ কথা বলার একদিন পর মন্ত্রিসভা যুদ্ধের ব্যয় মেটাতে অতিরিক্ত ৫৫ বিলিয়ন শেকেল (১৫ বিলিয়ন ডলার) সহ একটি সংশোধিত ২০২৪ বাজেট অনুমোদন করেছে।
জাতিসংঘ বলেছে, তিন মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাত গাজার জনসংখ্যার প্রায় ৮৫ শতাংশ বাস্তুচ্যুত হয়েছে। বাস্তুচ্যুতরা আশ্রয়কেন্দ্রে ভিড় করছে এবং খাদ্য, পানি, জ্বালানী এবং চিকিৎসা সেবার জন্য লড়াই করছে।
ইসরায়েল গাজার মানবিক সঙ্কট এবং ক্রমবর্ধমান বেসামরিক হতাহতের সংখ্যা নিয়ে ব্যাপক আন্তর্জাতিক চাপের সম্মুখীন হচ্ছে। অঞ্চলটির হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার-সোমবার রাতে বোমাবর্ষণে ৬০ জন নিহত হওয়ার খবর দিয়েছে।
ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে মারাত্মক সহিংসতা লেবাননের সাথে ইসরায়েলের সীমান্তে গুলি বিনিময় এবং লোহিত সাগরে মার্কিন বাহিনী এবং ইরান-সমর্থিত ইয়েমেনি বিদ্রোহীদের হামলায় যুদ্ধ গাজা উপত্যকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস সোমবার ‘যেখানে প্রয়োজন সেখানে পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেওয়া নিশ্চিত করতে, জিম্মিদের মুক্তির সুবিধার্থে এবং বৃহত্তর যুদ্ধের আগুন নেভাতে’ গাজায় একটি মানবিক যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল











