জাতীয় পর্যায়ে দেশসেরা রাজশাহী কলেজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
রাজশাহী কলেজের মূল ভবন। ছবি: উইমেননিউজ২৪.কম।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) পাঠদানকারী কলেজগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে কলেজ র্যাংকিং-২০১৮-এর ফলাফল প্রকাশ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ফলাফল প্রকাশ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মশিউর রহমান।
২০১৮ সালের কলেজ র্যাংকিংয়ের জন্য অনলাইনে তথ্য প্রেরণের আহ্বান জানিয়ে ২০১৯ সালের ৩ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ২৯১টি কলেজের পক্ষ থেকে আবেদন করা হয়। যাচাই-বাছাই শেষে ১২৫টি কলেজ প্রাথমিকভাবে নির্বাচিত হয়। নির্ধারিত কেপিআই (KPI) পয়েন্টের ভিত্তিতে জাতীয় পর্যায়ে ৮টি এবং ঢাকা অঞ্চলে ১০টি, চট্টগ্রাম অঞ্চলে ১০টি, রাজশাহী অঞ্চলে ১০টি, খুলনা অঞ্চলে ১০টি, বরিশাল অঞ্চলে ৪টি, সিলেট অঞ্চলে ৬টি, রংপুর অঞ্চলে ১০টি ও ময়মনসিংহ অঞ্চলে ৮টিসহ মোট ৭৬টি কলেজ চূড়ান্তভাবে নির্বাচিত হয়।
জাতীয় পর্যায়ে সেরা কলেজ নির্বাচিত হয়েছে রাজশাহী কলেজ, সেরা মহিলা কলেজ লালমাটিয়া মহিলা কলেজ, সেরা সরকারি কলেজ রাজশাহী কলেজ ও সেরা বেসরকারি কলেজ ঢাকা কমার্স কলেজ। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৮৮১টি স্নাতক (সম্মান) পাঠদানকারী কলেজের পারফরম্যান্সের ভিত্তিতে ২০১৫ সাল থেকে কলেজ র্যাংকিং ফলাফল প্রকাশ করা হয়।
এ সময় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নিজামউদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আব্দুস সালাম হাওলাদার।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা




