ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৬:০৫:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

জাদুশিল্পী জুয়েল আইচ সপরিবারে করোনায় আক্রান্ত

বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১০ পিএম, ১১ নভেম্বর ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় জাদুশিল্পী জুয়েল আইচ সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তার স্ত্রী ও মেয়ে সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু জুয়েল আইচ এখনও হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার স্ত্রী বিপাশা আইচ।

বিপাশা আইচ বলেন, জুয়েল আইচকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছে।

গত ৪ নভেম্বর থেকে জ্বরে আক্রান্ত হন জুয়েল আইচ। জ্বরের মাত্রা ক্রমেই বাড়তে থাকায় ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে তিনি কোভিড-১৯ পরীক্ষা করান। সে রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে।পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ৯ নভেম্বর, সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হয়। জানা যায়, তার ফুসফুসও সংক্রমিত হয়েছে।সেখান থেকে পরে তাকে ১০ নভেম্বর, মঙ্গলবার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিপাশা আইচ তার স্বামীর জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। তিনি জানান, জুয়েল আইচের জ্বর ও কাশি রয়েছে। শ্বাসকষ্ট না থাকলেও অক্সিজেন দেয়া হচ্ছে।দীর্ঘদিন ধরেই জুয়েল আইচ ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন।

-জেডসি