জানা গেল সৌদিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৮ এএম, ১ মে ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
চলতি বছর সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে আগামী ৬ জুন (শুক্রবার)। এর আগের দিন, অর্থাৎ ৫ জুন (বৃহস্পতিবার) পালিত হবে আরাফার দিন, যেদিন হজযাত্রীরা আল্লাহর নৈকট্য লাভ ও গুনাহ মাফের আশায় আরাফাতের ময়দানে সমবেত হবেন।
মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া, তবে এটি এখনো আনুষ্ঠানিক নয়। চাঁদ দেখার ওপর নির্ভর করে ইসলামী দেশের জাতীয় চাঁদ দেখা কমিটি ২৯ জিলকদ সন্ধ্যায় বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। একই দিন সৌদি আরবের চাঁদ দেখা কমিটিও জিলহজ মাসের চাঁদ অনুসন্ধানে পর্যবেক্ষণ চালাবে।
এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত ৫ জুনকে আরাফার দিন ধরে ছুটি ঘোষণা করেছে এবং ৬ থেকে ৮ জুন পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করেছে।
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, আধুনিক যন্ত্রের সাহায্যে ২৭ মে সকালেই জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তা নিশ্চিত হয়, তাহলে ২৮ মে থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।
পবিত্র হজের আনুষ্ঠানিক সমাপ্তির সঙ্গে জড়িত এই ঈদুল আজহার সময় মক্কায় মিলিত হন বিশ্বের লাখ লাখ মুসলমান।
এদিকে, হজ ভিসার নিয়ম ভঙ্গ করলে ১৩ হাজার ডলার পর্যন্ত জরিমানা ও কারাদণ্ডের সতর্কবার্তা দিয়েছে সৌদি সরকার। মন্ত্রণালয় জানিয়েছে, হজ পালনের জন্য অনুমোদিত সরকারি চ্যানেলের মাধ্যমেই আবেদন করতে হবে, অন্যথায় কঠোর শাস্তি পেতে হবে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






