ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১০:১২:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

জাপানি অভিনেত্রী ইউকো টেকুচির আত্মহত্যা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

জাপানের পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী ইউকো টেকুচির মৃতদেহ টোকিওর শিবুয়া ওয়ার্ডের বাসা থেকে উদ্ধার করেছে নিরাপত্তা কর্মীরা। রবিবার ৪০ বছর বয়সী এই অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে- জাপানের সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে চ্যানেল নিউজ এশিয়া।

জাপান টাইমস জানিয়েছে, ইউকো টেকুচির মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে টোকিও মেট্রোপলিটন পুলিশ বিভাগ। তবে তারা প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে বিবেচনা করছেন।

টেকুচির স্বামী ৩৫ বছর বয়সী অভিনেতা তাইকি নাকাবায়শি জানিয়েছেন, তিনি অ্যাপার্টমেন্টের শয়নকক্ষে রাত দুইটার দিকে টেকুচির মৃতদেহ দেখতে পান।

সূত্র জানিয়েছে, টেকুচির কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, টেকুচি তার ক্যারিয়ারে বেশ কয়েকটি চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা তিন বছর সেরা অভিনেত্রী হিসেবে জাপানি একাডেমি অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি।

তিনি এইচবিও’র জাপানি মিস শার্লক চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। ১৯৯৯ সালে হরর ফিল্ম রিঙ্গুতে একটি সংক্ষিপ্ত ভূমিকা পালন করেছিলেন।

-জেডসি