জাবির ভর্তি পরীক্ষা শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ৩১ জুলাই ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিউটের পরীক্ষার মধ্য দিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার্থী উপস্থিতির হার প্রায় ৮৫ শতাংশ।
রোববার সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। এছাড়া বিকেল সোয়া ৪টায় পঞ্চম শিফটের মধ্য দিয়ে প্রথম দিনের পরীক্ষা শেষ হবে।
পরীক্ষা চলাকালীন সকাল সাড়ে ১০টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো. নূরুল আলম, উপ উপাচার্য অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, রেজিস্ট্রার রহিমা কানিজ প্রমুখ।
এ সময় উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, পরীক্ষায় উপস্থিতির হার ৮৫ শতাংশের মতো। পুরো পরীক্ষা শেষ হলে সংখ্যাটি নিশ্চিত করা যাবে।
বিতর্কিত শিফট ভিত্তিক পরীক্ষা আয়োজনের ব্যাপারে উপাচার্য বলেন, আমরা আস্তে আস্তে এটি কমানোর চেষ্টা করছি। আগামীতে শিফট কমিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নেব। পরীক্ষা সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে, কোথাও কোনো সমস্যা হয়নি।
জানা যায়, এ বছর ভর্তি পরীক্ষায় মোট পাঁচটি ইউনিটে ১ হাজার ৮৮৯টি আসনের বিপরীতে অংশগ্রহণ করবে ২ লাখ ৮৪ হাজার ৬০৬ জন ভতিচ্ছু। সে অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে লড়বে ১৫১ জন। তবে প্রথম দিন অনুষ্ঠিত সি ইউনিটের পরীক্ষায় ৪৬৬টি আসনের বিপরীতে লড়াই করছেন ৫৩ হাজার ৪৩০ জন। সে অনুযায়ী এই ইউনিটে প্রতি আসনে লড়াই করছেন ১১৫ জন করে শিক্ষার্থী।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা




