ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ০:৩৪:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

জামালপুরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ১ মে ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জামালপুরে বুশরা বরকতুল্লাহ নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সে বটতলা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহত বুশরা সদর উপজেলার শ্রীপুর কুমাড়িয়া গ্রামের শিক্ষক বরকতুল্লাহর মেয়ে।

সোমবার সকালে সদর উপজেলার শ্রীপুর কুমাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত বুশরার বাবা বরকতুল্লাহ জানান, আমার মেয়ে বুশরা মেধাবী ছাত্রী ছিল। এবার মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। বাংলা (বাংলা ১ম পত্র) পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারেনি। গতকাল থেকেই মানসিকভাবে বিষণ্ন ছিল। সোমবার সকালে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

বুশরার মা'র বরাত দিয়ে তিনি আরও জানান, তার মা ও বড় বোন সকালে রান্নার কাজে ব্যস্ত ছিল। এই ফাঁকে ঘরের দরজা বন্ধ করে। রান্নাঘর থেকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরে এসে দেখে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে বুশরা।

রোববার এসএসসি পরীক্ষা শেষে বেরিয়ে তার সহপাঠী মিমকে বুশরা জানিয়েছে, সে পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারেনি।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।