ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৪:১০:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

জামালপুরে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে নিহত মা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৩ এএম, ২৮ মে ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নে অটোরিকশার ধাক্কায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের স্বামী।

রোববার (২৮ মে) মাদারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তপন এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (২৭ মে) সন্ধ্যা ৭টার দিকে মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের দক্ষিণ খিলকাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম তহুরা বেগম (৫০)। আহত ব্যক্তি নিহতের স্বামী গিয়াস উদ্দিন (৬৫)। তারা চর গোলাবাড়ি এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রী তাদের ছোট ছেলের মোটরসাইকেলে করে নিজ বাড়ি চর গোলাবাড়ি থেকে বালিজুড়ী আসার পথে দক্ষিণ খিলকাটি এলাকার আকন্দ বাড়ির মোড়ে পৌঁছালে, অন্যদিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়াস ও তার স্ত্রী তহুরা আহত হন। পরে তহুরাকে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর সদর হাসপাতালে নেওয়ার পথে নিহত হন।

উপপরিদর্শক (এসআই) তপন বলেন, রোববার রাতে এ ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।