জামালপুরে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪১ এএম, ২ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
জামালপুরের মেলান্দহ হাইস্কুলের সামনে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় বিদ্যালয়ের পাশের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, জয়ফল বেগম (৫০) ও তার মেয়ে স্বপ্না আক্তার (২৫)।
জয়ফল বেগম মৃত আকমল হোসেনের স্ত্রী। তাদের দুই ছেলে বিদেশ থাকে এবং মেয়ে স্বপ্না বাড়িতেই থাকেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জয়ফল ও তার মেয়ে স্বপ্না মেলান্দহ হাইস্কুলের সামনে গোবিন্দপুর এলাকায় থাকে। শনিবার সারাদিন জয়ফলের দুই ওমান প্রবাসী ছেলে মিলন ও মিস্টার ফোন দিয়ে তাদের মাকে না পেয়ে সন্ধ্যায় বাড়িতে মামা মানিককে পাঠায়। মানিক ওই বাড়িতে পৌঁছে সামনের গেইটে তালাবদ্ধ এবং বাড়ির পেছনের গেইট দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পায়। ভেতরে বিছানার ওপর মা-মেয়ের রক্তাক্ত গলাকাটা লাশ দেখেন তিনি। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ময়নুল ইসলাম সাংবাদিকদের জানান, কী কারণে তাদেরকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তদন্ত শেষে মৃত্যুর সঠিক রহস্য উদঘাটিত হবে।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা



