জার্মান পররাষ্ট্রমন্ত্রীকে ক্রোয়েশিয়ার মন্ত্রীর চুমু, নিন্দার ঝড়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৬ এএম, ৭ নভেম্বর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
জার্মানির বার্লিনে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে রীতি অনুযায়ী অংশগ্রহণকারী পররাষ্ট্রমন্ত্রীরা দলগত ছবি তোলার জন্য এক জায়গায় জড়ো হয়েছিলেন। ওই সময় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবককে চুমু খেয়ে বিতর্কের জন্ম দিয়েছেন ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গর্ডান গ্রিলিক-রাডম্যান। খবর বিবিসির।
এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ভাইরাল ভিডিওতে দেখা যায়, জার্মান মন্ত্রীকে দেখে প্রথমে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দেন ক্রোয়েশিয়ার মন্ত্রী। তার পরই তাকে চুমু খাওয়ার জন্য এগিয়ে যান ক্রোয়েট নেতা গর্ডান গ্রিলিক-রাডম্যান। কিন্তু সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নেন জার্মান মন্ত্রী আনালেনা বেয়ারবক। তখন তার গালে চুমু খান ক্রোয়েট নেতা।
এতে কিছুটা বিব্রত হওয়ার পর হাসিমুখে পরিস্থিতি সামাল দেন জার্মানির মন্ত্রী। এই ঘটনাটি নেট দুনিয়ায় ভাইরাল হতেই বিভিন্ন মহলে ওঠে নিন্দার ঝড়।
চুমুকাণ্ডে সরব ক্রোয়েট নারী অধিকারকর্মী রাদা বোরিচ বলেন, ক্রোয়েশিয়ার মন্ত্রী প্রোটোকল জানেন না। কারণ, ‘উষ্ণ অভিবাদন’ এমন লোকদের সঙ্গে হওয়া উচিত যাদের সঙ্গে আপনার এমন সম্পর্ক রয়েছে, যা চুম্বনের মাধ্যমে শুভেচ্ছা জানানোর অনুমতি দেয়। কিন্তু এটি স্পষ্ট যে, এখানে এ ধরনের কোনো সম্পর্ক নেই।
এদিকে দেশ-বিদেশের বিভিন্ন সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত গত শনিবার ক্ষমা চান ক্রোয়েট পররাষ্ট্রমন্ত্রী।
এক স্থানীয় সংবাদপত্রে তিনি জানিয়েছেন, ‘আমরা মন্ত্রীরা সবসময় একে অপরকে আন্তরিকভাবে অভিবাদন জানাই। কিন্তু কেউ যদি এই ঘটনায় খারাপ কিছু দেখে থাকেন, তাহলে তার কাছে আমি ক্ষমাপ্রার্থী।’
তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






