জার্মানি-কোস্টারিকার ম্যাচে ঘটবে যে ইতিহাস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩১ পিএম, ৩০ নভেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচেই করুণ দশা জার্মানির। এক হার ও এক ড্র নিয়ে কোনোমতে টিকে আছে হ্যান্সি ফ্লিকের দল। বাঁচা-মরার লড়াইয়ে বৃহস্পতিবার কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে ৪ বারের চ্যাম্পিয়নরা। জার্মানদের এমন লড়াইয়ের দিনে ঘটতে যাচ্ছে আরেক ইতিহাস। প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের কোনো মাচ একসঙ্গে পরিচালনা করবেন তিন নারী রেফারি।
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়ে আগামীকাল অনন্য এক ইতিহাস রচনা করবেন ফ্রেঞ্চ রেফারি স্টেফানি ফ্র্যাপার্টও। বিশ্ব আসরের ইতিহাসে প্রথমবার নারী হিসেবে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন তিনি। এসময় সহযোগী হিসেবে তাকে সঙ্গ দেবেন আরও দুই নারী রেফারি; ব্রাজিলের নেজুয়া ব্যাক ও মেক্সিকান কারেন দিয়াজ মেদিনা।
কয়েকদিন আগে মেক্সিকো-পোল্যান্ডের ম্যাচে দায়িত্ব পালন করে বিশ্বকাপের প্রথম নারী রেফারি হওয়ার রেকর্ডটা আগেভাগেই গড়ে ফেলেছেন ফ্র্যাপার্ট। কিন্তু গ্রুপ পর্বের সে ম্যাচে চতুর্থ রেফারি হিসেবে ছিলেন তিনি। এবার জার্মানি-কোশটারিকার ম্যাচে থাকবেন মূল রেফারি হিসেবে।
প্রথম মহিলা রেফারি হিসেবে এর আগেও অনেক রেকর্ড গড়েছেন ফ্র্যাপার্ট। ৩৮ বছর বয়সী এ রেফারি ২০২০ সালে ডায়নামো কিয়েভ ও জুভেন্টাসের ম্যাচ দিয়ে প্রথমবার ছেলেদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ পরিচালনা করেছেন। এছাড়া ২০১৯ সালে মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল এবং চেলসির ম্যাচ পরিচালনা করেছেন তিনি।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











