জার্মানিকে হারিয়ে হকি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৩ এএম, ১৭ জুলাই ২০২২ রবিবার
ফাইল ছবি
জার্মানদের ৪-২ গোলে হারিয়ে হকি বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সেমিফাইনালে নির্ধারিত সময়ে ২-২ গোলে অমীমাংসিত থাকে। পরে টাইব্রেকারে জয় তুলে নিয়ে ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে দলটি।
নেদারল্যান্ডসে চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনা ৪-০ গোলে দক্ষিণ কোরিয়া, ৪-১ গোলে স্পেন, এরপর কানাডাকে হারায় ৭-১ গোলে। নকআউটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারায় ১-০ গোলে।
প্রথম মিনিটেই পেনাল্টি কর্নার থেকে হ্যানা গ্রানিৎস্কি প্রথম গোল করে জার্মানিকে এগিয়ে দেন। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে গোল করে সমতায় ফেরান অগাস্তিনা গোরজেলানি।
দ্বিতীয় কোয়ার্টারে ২৮ মিনিটে আরেক গোল করেন আর্জেন্টিনার ‘অগাস্তিনা’ অ্যালবার্তিনো। সেই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে দলটি। চার্লট স্টেপেনহর্স্ট গোলে সমতা ফেরান জার্মানি।
শেষ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে জার্মানির জালে একবার বলও জড়িয়েছিল দলটি, তবে ফাউলের কারণে বাতিল হয় সেটি। এর আগে পরে ওপেন প্লে থেকে একটি আর একটি পেনাল্টি কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ফলে নির্ধারিত সময় ২-২ সমতায় ম্যাচ শেষ হয়, খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। ৪-২ গোলে জয় লাভ করে আর্জেন্টিনা।
ফাইনালের আগে দম ফেলার ফুরসত নেই দলটির। আজ দিবাগত রাতে এই একই ভেন্যুতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






