ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৫:৪৯:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু অবসরের ঘোষণা দিলেন নেইমার কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

জার্মানির ৭০ ভাগ নাগরিক করোনায় আক্রান্ত হবে: মার্কেল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০২ পিএম, ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে জার্মানির সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেছেন চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল।গবেষকদের উদ্ধৃত করে তিনি বলেন, জার্মানির জনসংখ্যার ৭০ ভাগ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন। এখন পর্যন্ত কোন প্রতিষেধক আবিষ্কার না হওয়ায়, ছড়ানোর গতি কীভাবে কমানো যায় সেদিকেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। খবর ডয়চে ভেলের।

এরমধ্যে জার্মানিতে ১৯৬৬ জনের দেহে এই রোগের সংক্রমণ ধরা পড়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের। যার মধ্যে তৃতীয়জন মারা গেছেন বুধবার। তিনজনেরই মৃত্যু হয়েছে পশ্চিমাঞ্চলের জেলা হাইন্সব্যার্গে।

এই পরিস্থিতিতে সবাইকে ঐক্য বজায় রাখার আহবান জানিয়ে বার্লিনে আয়োজিত সংবাদ সম্মেলনে আঙ্গেলা মার্কেল বলেন, আমাদেরকে ঐক্য, বোধ-বুদ্ধি এবং আর ভালোবাসার পরীক্ষা দিতে হবে এবং আশা করি সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হবো।

এই সময় তিনি স্বাস্থ্য কর্মী এবং স্থানীয় প্রশাসনগুলোকে ভাইরাস প্রতিরোধে উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি ইতালির নাগরিকদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।এছাড়া প্রাদুর্ভাব মোকাবেলা এবং অর্থনৈতিক অভিঘাত সামলাতে মার্কেল ইউরোপের দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ নেয়ার উপরও জোর দেন।

ইতালিতে এরই মধ্যে বারো হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ মারা গেছেন অন্তত ৮২৭ জন। এমন প্রেক্ষাপটে ইউরোপের বিভিন্ন দেশে সীমান্ত বন্ধে দাবি উঠছে। জার্মানির প্রতিবেশী অস্ট্রিয়া ইতালির নাগরিকদের সেখানে ঢুকতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এর পক্ষে নয় জার্মানি। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান জানিয়েছেন, সীমান্ত বন্ধ করে ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানো সম্ভব নয়।

-জেডসি