জাল নোটসহ ৩ নারী আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪১ এএম, ১ মে ২০২২ রবিবার
ফাইল ছবি
রাজবাড়ীর পাংশায় জাল টাকাসহ ৩ নারী ও এক যুবককে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। এসময় একটি প্রাইভেটকার ও ৩টি মোবাইল সেট জব্দ করা হয়।
রোববার (১ মে) সকালে পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
আটককৃত ব্যক্তিরা হলেন, ফরিদপুর কোতয়ালী থানার আনসার কাজী ডাঙ্গীর এলাকার ফজলুল হকের স্ত্রী মমতাজ বেগম (৫০), একই এলাকার এনামুলের স্ত্রী শিউলি (২৩), মানিকগঞ্জের দৌলতপুরের পুলিয়া বাজার এলাকার আলতাফ হোসেনের স্ত্রী তাসলিমা বেগম (৩৫) এবং রাজবাড়ী গোয়ালন্দের পূর্ব তেনাপচার জহির উদ্দিন মোল্লার ছেলে জামিন মোল্লা (২৮)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, আটককৃত ব্যক্তিরা জাল টাকা ভাঙানোর পার্টি। শনিবার (৩০ এপ্রিল) বিকেলে তারা রাজবাড়ী সদর উপজেলার চন্দনী বাজারের শুকুর আলীর দোকান থেকে কাপড় ও কালুখালী গান্দীমাড়ার বেলাল স্টোর থেকে একটি জুসসহ অন্যান্য খাবার কিনে দুটি এক হাজার টাকার জাল নোট দেয়। এ সময় তারা চলে যাওয়ার পর ব্যবসায়ীদের সন্দেহ হলে পুলিশকে সংবাদ দেয়।
তিনি আরও বলেন, আটকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসিয়ে পাংশাগামী ঢাকা (মেট্রো-গ ১৭-৩১৪৬) প্রাইভেটকার জব্দ করা হয়। এসময় প্রাইভেটকারে থাকা এক নারীর ব্যাগ থেকে ৭৮টি এক হাজার টাকা ও ১৫টি পাঁচশ টাকার জাল নোট এবং জাল টাকা বিক্রির ২৮টি পাঁচশ টাকা, চারটি দুইশ টাকা, ৪০টি একশ টাকা ও পাঁচটি ২০ টাকার আসল নোট পাওয়া যায়। তারা পেশাদার জাল টাকা বিক্রির চক্র।
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক




