জাহাজে আরো নারী নাবিক নিয়োগ দেয়া হবে : শাজাহান খান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:১৭ পিএম, ৯ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, জাহাজের জন্য আরো নারী নাবিক নিয়োগ দেয়া হবে। নৌ মন্ত্রণালয়ে বর্তমানে আটজন নারী নাবিক রয়েছেন। ভবিষ্যতে এ মন্ত্রনালয়ের অধীনে অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ নাবিক নিয়োগ দেয়া হবে।
আজ মঙ্গলবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে কর্মজীবী নারী আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় শাজাহান খান বলেন, বাংলাদেশের নারীরা এগিয়ে চলেছে। বর্তমানে প্রতিটি পেশায় তাদের দেখা যায়। নারীরা ডিসি (জেলা প্রশাসক) ও পুলিশ সুপার (এসপি) হয়েছেন। এমনকি রাস্তায় গাড়ি পর্যন্ত চালাতে দেখি নারীদের। তাহলে তারা জাহাজের নাবিক হবেন না কেন।
তিনি আরো বলেন, আর এ কারণেই প্রশিক্ষণ দিয়ে আটজন নারীকে নাবিক হিসেবে নিয়োগের ব্যবস্থা করেছি আমরা। ভবিষ্যতে অর্ধেক নারী অর্ধেক পুরুষ নাবিক নিয়োগ দেবো। এ সেক্টরে নারীর সংখ্যা আরো বাড়বে।
’ট্রেড ইউনিয়নের সার্বিক উন্নয়নে নারী-পুরুষ সমতার উপায় চিহ্নিতকরণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের ওপর এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় গবেষণা পত্র উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া হক।
নারীনেত্রী শিরিন আখতার এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কর্মজীবী নারী সভাপতি ড. প্রতিমা পাল মজুমদার, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ফেলো ড. রওনক জাহান, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দীন আহমদ, ন্যাশনাল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপিত আমিরুল হক আমিন।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






