জাহানারা ইমাম স্মৃতি পদক পাচ্ছে ছায়ানট
আপডেট: ০৫:৪৮ পিএম, ২৫ জুন ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : এ বছর জাহানারা ইমাম স্মৃতি পদক পেতে যাচ্ছে ছায়নট এবং ব্যক্তিগত কোটায় এই পদক পাচ্ছেন নিহত ব্লগার অভিজিৎ রায়ের বাবা অজয় রায়। আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ পদক তুলে দিবে ভূষিত করবে ঘাতক দালাল নির্মূল কমিটি। ছায়ানটের পক্ষ থেকে পদক গ্রহণ করবেন এর প্রতিষ্ঠাতা সনজীদা খাতুন।
রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিবছরের মতো জাহানারা ইমাম স্মারক বক্তৃতা রাখবেন সনজীদা খাতুন।এবারের বক্তৃতার বিষয় বাংলাদেশে সাংস্কৃতিক আন্দোলন (১৯৬১-১৯৭১)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ২৩ বছর আগে ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচার ও মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধরকণের যে নাগরিক আন্দোলন সূচিত হয়েছিল, বহু ঘাত-প্রতিঘাতের পর আজ তা বিজয়ের দ্বারপ্রান্তে। ২৬ জুন তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরই স্মারক বক্তৃতা ও স্মৃতিপদক দেওয়া হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় বাংলা সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য এ বছর ওই সম্মানে ভূষিত হচ্ছেন সঙ্গীতজ্ঞ অধ্যাপক সনজীদা খাতুন।
স্মারক বক্তৃতার ওপর আলোচনা করবেন উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি কামাল লোহানী, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটির সভাপতি অজয় রায় ও বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার সকাল ১০টায় ঘাতক-দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবিরের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে। পরে সন্ধ্যা সাতটায় শহীদ জননী জাহানারা ইমামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হবে।
২৫.০৬.২০১৫ - বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি খাওয়ার উপকারিতা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- আড়ংয়ে অফিসার পদে চাকরি
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯











