জাহ্নবী কাপুরের বিয়ের গুঞ্জন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫০ এএম, ১৩ ডিসেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
শিখর পাহাড়িয়ার সঙ্গে ভাঙা প্রেম জোড়া লেগেছে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের। তিরুপতির মন্দির দর্শন হোক কিংবা মণীশ মালহোত্রার বাড়ির দীপাবলির পার্টি— সবখানেই একসঙ্গে হাজির হচ্ছেন তারা। সম্প্রতি শিখরের সঙ্গে উজ্জয়িনীর মহাকালের মন্দিরে পূজা দিলেন জাহ্নবী।
তাদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মন্দিরের পুরোহিতরা। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে নেটিজেনরা জাহ্নবী কাপুরের বিয়ের গুঞ্জণ নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ইদানিং মহাকাল মন্দিরে যাওয়ার ধুম পড়েছে বলি তারকাদের। আনুশকা-বিরাট গিয়েছিলেন পূজা দিতে। তার পর রাঘব-পরিণীতি বিয়ের দিন কয়েক আগেই পূজা দিতে যান ওই মন্দিরে। এবার পূজা দিলেন শিখর-জাহ্নবী। এতেই জোরালো হল তাদের বিয়ের জল্পনা।
বরাবরই পূজা পাঠ করতে ভালবাসেন অভিনেত্রী। প্রায় প্রত্যেকটি উৎসবে তাকে অংশ নিতে দেখা যায়। প্রতি বছর জন্মদিনে সিড়ি ভেঙে উঠে তিরুপতি পূজা দেন। কিছুদিন আগে ‘কফি উইথ করণ’-এ এসে জাহ্নবীকে নিয়ে সারা আলি খান একটি মন্তব্য করে বসেন।
করণ জিজ্ঞেস করেন, নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে কে স্বামীর জন্য ব্রত, পূজা পাঠ করবেন? জবাবে সারা জাহ্নবী কাপুরের নাম বলেন। সারার এই মন্তব্য নানা রকম জল্পনা উস্কে দিয়েছিল।
কিছুদিনের মধ্যেই যেন সেগুলোই সত্যি করলেন জাহ্নবী। তবে ঠিক কবে বিয়ে করছেন জাহ্নবী এবং শিখর, তা এখনো জানা যায়নি।
বলিউডে অভিষেকের আগে শিখর-জাহ্নবীর প্রেম ভেঙে গেলেও শ্রীদেবীর মৃত্যুর পরই যেন ফের কাছাকাছি আসেন তারা। একটা সময় বেশ লুকিয়ে প্রেম করলেও চলতি বছরের শুরু থেকে যেন সাহসী হয়ে উঠেছেন জাহ্নবী।
প্রথম সিনেমায় অভিনয় করার পরেই অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে নাম জড়িয়েছিল জাহ্নবীর। প্রেমের ব্যাপারে বেশ লাজুক অভিনেত্রী। তবে পুরনো প্রেমিক জীবনে ফেরায় ধীরে ধীরে গভীর হতে থাকে হয় আগের সম্পর্ক।
এখন মনে হচ্ছে, ক্রমে পরিণতির দিকে এক ধাপ করে এগিয়ে যাচ্ছেন শ্রীদেবী কন্যা।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










