ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ৫:৩২:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

জাহ্নবীর নতুন ছবি ‘দ্য কার্গিল গার্ল’ শিগগিরই আসছে নেটফ্লিক্সে

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ১০ জুন ২০২০ বুধবার

জাহ্নবী কাপুর

জাহ্নবী কাপুর

দর্শকদের আবারও নতুন সিনেমা উপহার দিতে চলেছেন শ্রী দেবীর কন্যা বলিউডের সাড়া জাগানো নবাগত অভিনেত্রী জাহ্নবী কাপুর।

শিগগিরই মুক্তি পেতে যাওয়া নিজের পরবর্তী ছবির প্রচারণাও এরইমধ্যে শুরু করে দিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী। সম্প্রতি প্রকাশ করা হয়েছে জাহ্নবীর নতুন ছবি ‘গুঞ্জন সাক্সেনা- দ্য কার্গিল গার্ল’ এর পোস্টার।

ইনস্টাগ্রামে নতুন পোস্টারের ছবি দিয়ে জাহ্নবী জানিয়েছেন, খুব শিগগিরই অনলাইন প্লাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাবে ছবিটি। একইসাথে একটি ভিডিও শেয়ার করেছেন এ অভিনেত্রী। তবে সেটি সিনেমার ভিডিও নয়। পাইলট গুঞ্জন সাক্সেনার ছোটবেলার নানা মুহূর্ত এবং পরিবার ও সহকর্মীদের সাথে বিভিন্ন ছবির কোলাজ দিয়ে তৈরি হয়েছে ভিডিওটি।

১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময়ে চিতা হেলিকপ্টার উড়িয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন গুঞ্জন। একটি সাধারণ মেয়ের স্বপ্ন সত্যি করে পাইলট হয়ে ওঠার গল্পই টুকরো টুকরো ছবি জুড়ে তুলে ধরা হয়েছে ভিডিওটিতে। এতে কন্ঠ দিয়েছেন জাহ্নবী নিজেই।

এপ্রিল মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় তা মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে।

ছবির প্রযোজক করণ জোহরও ছবির নতুন পোস্টার ও গুঞ্জন সাক্সেনার ভিডিয়ো পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ধরণের সাহসী ও স্বপ্নপূরণের গল্প দর্শকের কাছে পৌঁছে দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা