ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ২১:৪৫:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

জি কে শামীম ইস্যুতে মুখ খুললেন মিষ্টি জান্নাত, যা বললেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

মিষ্টি জান্নাত । ছবি : সংগৃহীত

মিষ্টি জান্নাত । ছবি : সংগৃহীত

‘টেন্ডার কিং’ জি কে শামীম র‌্যাবের হাতে ধরা পড়ার পর থেকেই বেড়িয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। যার প্রভাব পড়েছে মিডিয়া পাড়াতেও। বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে শোবিজের অনেকের সঙ্গে শামীমের ঘনিষ্ঠতার তথ্য।

নায়িকা মিষ্টি জান্নাতকে ইঙ্গিত করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের জেরে এবার নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ বিষয়ে কথা বলেছেন তিনি। ফেসবুক লাইভের কিছু অংশ তুলে ধরা হলো-

মিষ্টি জান্নাত বলেন, ‘আমি যাকে (জি কে শামীম) চিনি না, আমি যার নাম লাইফে শুনিনি, তার সঙ্গে আমাকে জড়ানো হচ্ছে। প্রথমে বিষয়টি আমি স্বাভাবিকভাবে নিয়েছিলাম, যে নায়িকা মানে স্ক্যান্ডাল হতেই পারে। কিন্তু এত নায়িকা থাকতে আমি কেন? আমার আম্মু আমাকে বলেছে, আমি এ বিষয়ে পদক্ষেপ না নিলে তিনি আত্মহত্যা করবেন। যার কারণে আমি মিডিয়াতে মুখ খুললাম এবং ফেসবুক লাইভে আসলাম। আমি যদি চুপ থাকি তাহলে মানুষ মনে করবে আমি ঘটনার সঙ্গে জড়িত।’

তিনি বলেন, ‘যদিও সাংবাদিক সরাসরি আমার নাম লিখেনি। তবুও এমনভাবে লিখেছে যে, সেই নায়িকা ডেন্টালে পড়ে, খুলনার মেয়ে। এতে স্পষ্ট বোঝা যায় সেটা আমি। আমাকে এতে ইঙ্গিত করা হয়েছে। অনলাইনে এ নিয়ে বিভিন্ন খবর আসছে। আমার প্রশ্ন হচ্ছে আমি যদি কিছু না করে থাকি। এতে আমার যে মান-সম্মান নষ্ট হচ্ছে সেটা কে ফেরত দেবে? আমি একটি পরিবারে থাকি। ডেন্টাল কলেজে পড়ছি। সেখানে আমার বন্ধুরা রয়েছে তারা বিষয়টি কিভাবে দেখবে?’

এই নায়িকা আরও বলেন, ‘এ বিষয়ে আমি আইনি পদক্ষেপ নেব কি না, তা সময়ই বলে দেবে। র‌্যাব অফিস, ডিবি অফিস ও আমার আইনজীবীরা সব জায়গায় খোঁজ নিয়েছে। কিন্তু সে (জি কে শামীম) আমার নাম বা কিছু বলেনি। আর জি কে শামীম ইস্যুটা আমি জানি-ই না। এতে কেন আমার নাম বারবার জড়ানো হচ্ছে। যে সাংবাদিক প্রথমে আমার নামটা জাড়িয়েছে তার কাছে যদি প্রমাণ থাকে, তবে তিনি সাবমিট করুক। যদি প্রমাণ করতে পারে, আমি শাস্তি মাথা পেতে নেব। আর যদি তা না পারেন তা হলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।’

তিনি বলেন, ‘কাজের পাশাপাশি আমি নিজের ইচ্ছাতেই বিভিন্ন বিজনেস করে যাচ্ছি। ব্যবসা করতে গেলে ব্যাংক ও ফান্ডের প্রয়োজন আছে। আর আমার প্রত্যেক ব্যবসায় পার্টার রয়েছে। আমার যে বয়স তাতে আমি ব্যবসা করতেই পারি। আমার ব্যবসায়িক পার্টনার থাকতেই পারে। কোনো প্রমাণ ছাড়া জি কে শামীমের সঙ্গে আমাকে জড়ানো একেবারেই অনুচিত।’