জি-২০ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু, বিশ্বনেতাদের বরণ করছেন মোদি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে জি-২০ সম্মেলনের আনুষ্ঠানিকতা। বিশ্বনেতাদের বরণ করে নিতে সম্মেলনস্থল ‘ভারত মান্দাপাতামে’ পৌঁছেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক এক করে সব বিশ্বনেতাকে বরণ করে নিচ্ছেন। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বরণ করে নিতে দেখা যায় তাকে।
আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সম্মেলনটি শুরু হয়ে কাল রোববার পর্যন্ত চলবে। বিশ্বের ২০ শীর্ষ অর্থনৈতিক দেশের জোট জি-২০ এর সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন শেখ হাসিনা।
নেতাদের বরণ করে নিতে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ভারত মান্দাপাতামে সম্মেলন কেন্দ্রে গিয়ে উপস্থিত হন মোদি। এরপরই বিশ্বনেতারা আসা শুরু করেন।
এই সম্মেলনে অংশ নিতে গতকাল শুক্রবার সকালে ঢাকা থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় মোদির সরকারি বাসভবনে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি।
শনিবার সম্মেলনস্থলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীর সঙ্গে মোদিকে হাত মেলাতে দেখা যায়।
এদিকে এবারই প্রথমবারের মতো জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন করছে ভারত। এই সম্মেলন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশটি।
এবারের সম্মেলনের মূলমন্ত্র হলো— ‘ভাসুধাইভা কুতুমবাকাম।’ প্রাচীন সংস্কৃত পাঠ মহা উপনিষদ থেকে এ বাক্যটি নেওয়া হয়েছে। এর অর্থ হলো, ‘এক পৃথিবী-এক পরিবার-এক ভবিষ্যত।’ এরমাধ্যমে মানুষ, পশু, পৃথিবী ও অণুজীবের জীবনের মূল্যের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
প্রথমদিন ‘এক পৃথিবী’ এই মন্ত্রের ওপর সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর মধ্যাহ্নভোজের বিরতি শেষে ভারতীয় সময় বিকাল ৩টায় শুরু হবে ‘এক পরিবার’ সম্মেলন। এরপর সন্ধ্যা ৭টায় প্রেসিডেন্ট দ্রুপধি মুর্মুর আয়োজিত ডিনারে যোগ দেবেন বিশ্বনেতারা।
তবে এবারের সম্মেলনে যোগ দেননি জোটের অন্যতম দুই শীর্ষ দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাদের এ অনুপস্থিতি সম্মেলনের সৌন্দর্যে কিছুটা ভাটা ফেললেও পুরো আয়োজনে এর বড় কোনো প্রভাব পড়বে না বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: মিন্ট, এনডিটিভি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











