জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেলেন নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ৭ আগস্ট ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নাটক ও সিনেমার নির্মাতা চয়নিকা চৌধুরীকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে চয়নিকা চৌধুরী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয় থেকে ছাড়া পান। এর আগে সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাকে রাজধানীর পান্থপথ থেকে আটক করে ডিবি।
চয়নিকার স্বামী নির্মাতা অরুণ চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, চয়নিকা চৌধুরী ছাড়া পেয়ে বাসায় পৌঁছেছেন।
এর আগে রাত ১০টায় মিন্টো রোডের কার্যালয়ে ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ সাংবাদিকদের জানিয়েছিলেন, চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। তাকে রাতেই পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হবে। তবে শর্ত দেওয়া হবে, তদন্তের প্রয়োজনে যখনই ডাকা হবে, তিনি আসবেন।
সন্ধ্যায় একটি বেসরকারি টেলিভিশন কার্যালয় থেকে ফিরছিলেন চয়নিকা চৌধুরী। পান্থপথে তার গাড়ি আটকায় ডিবি পুলিশ। তারা জানায়, জিজ্ঞাবাসাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে যেতে হবে। এ নিয়ে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডার পর এক পর্যায়ে তিনি নিজের গাড়িতে নারী পুলিশ সদস্যকে ওঠার অনুমতি দেন। পরে ওই গাড়িতে ডিবির আরও কয়েকজন উঠে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যান। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন টিভি সাংবাদিককে চয়নিকা চৌধুরী বলেন, ‘আমার তো এখন কিছু করার নেই। আমাকে কোথায় নিচ্ছে আমি জানি না। আপনারা দেখেন, কোনো অভিযোগ নেই, আমাকে নিয়ে যাচ্ছে।’
গত বুধবার রাতে রাজধানীর বারিধারা বাসা থেকে গ্রেপ্তার হন পরীমনি। এর পর থেকেই আলোচনায় ছিলেন পরীমনির কথিত মম (মা) চয়নিকা চৌধুরী। তবে তিনি জানিয়েছিলেন, পরীমনির সঙ্গে শুধুই কাজের সম্পর্ক তার। আর কোনো সম্পর্ক নেই। আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো প্রয়োজনে ডাকলে তিনি যাবেন।
গত জুন মাসে ঢাকা বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণচেষ্টার অভিযোগের ঘটনার সময় পাশে ছিলেন চয়নিকা। তাকে পরীমনি ‘মম’ (মা) বলে সম্বোধন করেন। চয়নিকাও বলেন, ‘পরীমনি ছোটবেলায় মা হারিয়েছে। ও আমাকে মম বলে ডাকে। আমিও ওকে মেয়ের মতো স্নেহ করি।’
এদিকে চয়নিকা চৌধুরীর পরপর ডিবি আটক করে চিত্রনায়িকা পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে। তাকে ডিবি কার্যালয়ে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী





