জিজ্ঞাসাবাদের জন্য মাদক নিয়ন্ত্রণ দপ্তরে দীপিকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২০ শনিবার
সকালে মুম্বাইয়ে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর দপ্তরে পৌঁছান দীপিকা পাড়ুকোন
মাদক মামলায় জেরার মুখোমুখি হতে আজ শনিবার সকালে মুম্বাইয়ে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর দপ্তরে (এনসিবি) হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মুম্বাইয়ের কোলাবা অ্যাপোলো বন্দরের এভলিন গেস্ট হাউসে জেরা করা হচ্ছে দীপিকাকে। তবে তার স্বামী রণবীর সিংকে সঙ্গে দেখা যায়নি। যদিও অভিনেতা বলেছিলেন, স্ত্রীর জেরার সময় পাশে থাকতে চান।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউড তারকাদের সঙ্গে মাদকের সংশ্লিষ্টতার তদন্ত শুরু করে এনসিবি। সেই তদন্তে জিজ্ঞাসাবাদের জন্যই দীপিকাকে এনসিবির পক্ষে থেকে আগেই সমন পাঠানো হয়েছিল। তাই এবার অভিনেত্রী দীপিকা পাড়োকোন হাজির হলেন এনসিবি অফিসে।
একই মামলায় শনিবার এনসিবির দপ্তরে হাজিরা দেওয়ার কথা অন্য দুই অভিনেত্রী সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরেরও। তাদের মুম্বাইয়ের বালাড এস্টেটে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে, গতকাল শুক্রবার কেন্দ্রীয় এই এজেন্সির তরফে জিজ্ঞাসাবাদ করা হয় রাকুলপ্রীত সিং, দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশ এবং ধর্মা প্রোডাকশনসের কার্যনির্বাহী প্রযোজক খিতিজ রবিকে।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকা। এনসিবির জিজ্ঞাসাবাদে দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশ এমনটাই জানিয়েছেন।
সূত্র জানায়, মাদক সংক্রান্ত তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, তাতে ছিলেন কারিশমা, জয়া সাহা ও দীপিকা। আর এই গ্রুপের অ্যাডমিন ছিলেন ‘পদ্মাবত’ নায়িকা। তবে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাদক সংক্রান্ত চ্যাটগুলো ছিল ২০১৭ সালের। কিছুদিন আগে দীপিকার সঙ্গে কারিশমার চ্যাট প্রকাশ্যে আসে। যেখানে দীপিকাকে ‘হাশ’ (মাদক) আছে কিনা জিজ্ঞাসা করতে দেখা গিয়েছে। উত্তরে কারিশমা জানিয়েছেন, তার বাড়িতে আছে, তবে তিনি এই মুহূর্তে বান্দ্রায় রয়েছেন, চাইলে অমিতকে এনে দিতে বলতে পারেন। কারিশমার কথার জবাবে দীপিকা সম্মতি জানান। পাশাপাশি, জয়ার সঙ্গে শ্রদ্ধা কাপুরের যে চ্যাট প্রকাশ্যে এসেছে, তাতে শ্রদ্ধাকে সিবিডি অয়েল চাইতে দেখা গিয়েছে।
গতকাল কারিশমা ছাড়াও এনসিবির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিনেত্রী রাকুল প্রীত সিং। ২০১৮ সালে মাদক সংক্রান্ত বিষয়ে সুশান্তর প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গে কথাবার্তার বিষয়টি স্বীকার করে নিয়েছেন তিনি। সে কথাবার্তা রাকুলের বাড়িতেই হয়েছিল। তবে তিনি নিজে কখনো মাদক সেবন করেননি বলেই এনসিবিকে জানিয়েছেন।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’






