জিপিএ-৫ না পাওয়ায় আত্মহত্যা করলো ছাত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
নরসিংদীর শিবপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় ফাতেমা আক্তার প্রাপ্তি (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রাপ্তি উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া উত্তরপাড়া গ্রামের নাজমুল হাসান রিকাবদারের মেয়ে। সে শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ থেকে এবার ব্যবসায় শিক্ষা বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
নিহতের বাবা নাজমুল হাসান রিকাবদার বলেন, আমার একটি মেয়ে আর একটি প্রতিবন্ধী ছেলে রয়েছে। প্রাপ্তি লেখাপড়ায় খুবই মনোযোগী ও মেধাবী ছিলো। সে এসএসসি পরীক্ষা দিয়ে আমাকে বলেছিলো জিপিএ-৫ পাবে। আজ সকালে রেজাল্ট ঘোষণার পর আমাকে ফোন দিয়ে জানায় জিপিএ ৪.৭২ পেয়েছে। রেজাল্ট পাওয়ার পর থেকেই তার মন খারাপ ছিলো। জিপিএ-৫ না পাওয়ার কষ্টে দুপুরে সে তার নিজের রুমে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
মাছিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার কালা মিয়া বলেন, প্রাপ্তি খুবই মেধাবী ছাত্রী ছিলো। সে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাবে সবার আশা ছিলো। কিন্তু আজকে জিপিএ-৫ না পাওয়ায় সে মনকষ্টে আত্মহত্যা করছে। ওর মতো মেধাবী শিক্ষার্থীর অকাল প্রয়াণ মেনে নিতে আমাদের কষ্ট হচ্ছে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, ছাত্রীর আত্মহত্যার বিষয়টি আমাদেরকে পরিবারের পক্ষ থেকে এখনও জানায়নি। আমরা এ ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছি।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা



