জিম্মি মার্কিনি মা-মেয়েকে মুক্তি দিল হামাস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৮ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার
জুডিথ রানান (৫৯) এবং তার মেয়ে নাতালি রানান (১৮)
গাজায় জিম্মি করে রাখা মার্কিনি নারী এবং তার মেয়েকে মুক্তি দিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তারা হলেন জুডিথ রানান (৫৯) এবং তার মেয়ে নাতালি রানান (১৮)। মা ও মেয়ে বেড়াতে গিয়ে যুদ্ধ অবস্থায় পড়েন ও জিম্মি দশার শিকার হন বলে জানিয়েছে রয়টার্স।
আল জাজিরা বলছে, মুক্তির পর দুই মার্কিন নাগরিকের সঙ্গে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
হোয়াইট হাউজ জানায়, প্রেসিডেন্ট বাইডেন দুই নাগরিককে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
আল-জাজিরা জানায়, হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র বলেছেন-মানবিক কারণে দুই মার্কিন জিম্মিকে তারা মুক্তি দিয়েছেন।
আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা এক বিবৃতিতে বলেছেন, ‘কাতারের প্রচেষ্টার ফল হিসেবে আল-কাসাম ব্রিগেড মানবিক কারণে দুই আমেরিকান নাগরিককে (একজন মা ও তার মেয়ে) মুক্তি দিয়েছে।’
আবু ওবাইদা দাবি করেন, দুজনকে মুক্ত করে তারা আমেরিকান জনগণ এবং বিশ্বের কাছে প্রমাণ করতে চান যে-বাইডেন এবং তার প্রশাসনের দাবিগুলো মিথ্যা এবং ভিত্তিহীন।
এর মাধ্যমে গাজায় মানবিক ত্রাণ সহায়তা যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে আশা করা হচ্ছে। কারণ ইসরাইলের হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ তৎপরতা শুরুর বিষয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র।
হামাসের হামলার পর ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা শুরু করেছে ইসরাইল। এখন পর্যন্ত দখলদার ইসরাইলের হামলায় অবরুদ্ধ গাজায় নিহতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা











