ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ৪:২৩:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক

জীবন যুদ্ধে হেরে গেলেন ডা. সামিনা আকতার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক ) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) জীবনের সঙ্গে যুদ্ধ করে হেরে গেলেন চট্টগ্রামের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের আইসিইউ বিভাগের সিনিয়র চিকিৎসক সামিনা আকতার।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এ চিকিৎসক মারা গেছেন। চমেক হাসপাতালের আইসিউই বিভাগের সহকারী অধ্যাপক ডা. আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেন।

সামিনার মাথা থেকে পা পর্যন্ত পাওয়া আঘাতগুলো বেশ মারাত্মক ছিল। এর মধ্যে মাথার আঘাত খুবই গুরুতর ছিল। এক দফা অপারেশন করা হলেও সামিনার অবস্থার কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। পরে তাকে বুধবার (১৬ ফেব্রুয়ারি) লাইফ সাপোর্টে নেয়া হয়।

সামিনা আকতার চিকিৎসাধীন থাকা অবস্থায় চিকিৎসকরা জানিয়েছেন, সামিনা আকতারের অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতালে ভর্তির পর সামিনার মাথায় অপারেশন (craniotomy due to massive Hemorrhage and occlusion of blood vessels) করা হয় এবং সামিনাকে ছয় ব্যাগ রক্ত দেয়া হয়। চিকিৎসকদের সকল চেষ্টা বিফল করে জীবনের ওপারে চলে গেলেন আইসিইউর চিকিৎসক সামিনা আকতার।

এর আগে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি এলাকার হোটেল রেডিসন ব্লুর সামনে তাকে বহনকারী রিকশাকে একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় তিনি মেহেদীবাগ এলাকায় নিজের বাসায় ফিরছিলেন।

দুর্ঘটনার পর আশেপাশের মানুষ এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে ডাক্তাররা তাকে আইসিইউতে ভর্তি করান।

এদিকে ওই ঘটনার পর পুলিশ সিএনজি অটোরিকশাটি আটক করে। ঘটনার পর পর পালিয়ে গেলেও পরে সেই সিএনজিচালক সিদ্দিকুর রহমানকেও আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ ঘটনায় ডা. সামিনার বড় ভাই বাদি হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।

ডা. সামিনা ছিলেন ইউএসটিসির পঞ্চম ব্যাচের ছাত্রী এবং চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের (বিবিএমএইচ) আইসিইউ বিভাগের সিনিয়র চিকিৎসক।