জুলাই মাসেও হচ্ছে না এসএসসি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৯ পিএম, ৩ জুলাই ২০২২ রবিবার
ফাইল ছবি
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, দেশে বন্যা পরিস্থিতি এখনও উন্নতি না হওয়ায় জুলাই মাসে এসএসসি ও সমমান পরীক্ষার আয়োজন সম্ভব নয়। তবে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি পরীক্ষা আগস্ট মাসে শুরু হবে।
রোববার (৩ জুলাই) দুপুরে আন্তশিক্ষা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানান আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
তিনি বলেন, জুলাই মাসে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ, সিলেটের অর্ধেকেরও বেশি কেন্দ্র এখন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। এগুলো সংস্কার করে পুনরায় পরীক্ষার উপযোগী করতে সময় লাগবে। তাই জুলাই মাসে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। আগস্ট মাসে পরীক্ষা শুরু হবে।
কবে নাগাদ পরীক্ষাটি আয়োজন করা হতে পারে, এমন প্রশ্নের জবাবে তপন কুমার বলেন, সারা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে আজকে বোর্ডের সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা ঈদের পর বিষয়টি নিয়ে ফের আলোচনায় বসব। এরপর পরীক্ষার নতুন তারিখ জানাতে পারব।
এ কারণে এইচএসসি পরীক্ষা পেছাবে কি না, জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন, যেহেতু এইচএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার সঙ্গে সম্পর্কিত, তাই এই পরীক্ষাও পিছিয়ে যাবে।
প্রসঙ্গত, দেশব্যাপী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত ১৯ জুন থেকে। তবে সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৭ জুন দেশের সকল শিক্ষা বোর্ডের এসএসসি, ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে। এর আগে পদ্মা সেতুর উদ্বোধনের কারণে ২৫ জুনের পরীক্ষা এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত হয়।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


