জেনে নিন গরমে ঠান্ডা পানি খেলে কী হয়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৮ পিএম, ৩১ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
গরমে বাইরে থেকে ফিরেই সবার আগে ফ্রিজে ঠান্ডা পানি খোঁজেন? গরমের তীব্রতায় ঠান্ডা পানি পানের তৃষ্ণা খুবই স্বাভাবিক। কিন্তু গরমে ঠান্ডা পানি পান করা কি আসলেই উপকারী? নাকি, গরমে ঠান্ডা পানি পান করার মাধ্যমে শরীরের কিছু ক্ষতি ডেকে আনছেন আপনি নিজেই। কারণ ঠান্ডা পানি খেলে তা সাময়িক আরাম দিলেও কারণ হতে পারে দীর্ঘকালীন ক্ষতির।
পরিপাকতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়:
বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, ঠান্ডা পানি পানের রয়েছে অনেকগুলো অসুবিধা। এই পানি পান করলে তা প্রভাবিত করতে পারে আপনার পরিপাকতন্ত্রকে। খেয়াল করে দেখবেন যে, আপনি যখন হালকা গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করেন তখন আপনার ত্বকের ছিদ্র খুলে গিয়ে ত্বক আলগা হয়ে যায়। এদিকে ঠান্ডা পানিতে মুখ পরিষ্কার করলে মুখের ত্বক টানটান হয়ে যায়। তাই ঠান্ডা পানি পান করলে পরিপাকতন্ত্রে কী সমস্যা হয়, বুঝতেই পারছেন।
হৃদস্পন্দন কমিয়ে দেয়:
বিশেষজ্ঞরা বলছেন, ঠান্ডা পানি পান করলে তা হৃদস্পন্দন কমিয়ে দিতে পারে। তাইওয়ানের একটি গবেষণায় দেখা গেছে যে, ঠান্ডা পানি পান করা হার্টের জন্য ক্ষতিকর। তাই বিপদ থেকে বাঁচতে ঠান্ডা পানি পানের পরিমাণ কমিয়ে আনতে হবে। যাদের আগে থেকেই হার্টের সমস্যা রয়েছে, তারা ঠান্ডা পানি পুরোপুরি এড়িয়ে চলবেন।
কোষ্ঠকাঠিন্যের ভয়:
ভালো হজম কিংবা পেট পরিষ্কার না হলে শরীরে অসুখ বাসা বাধতে সময় নেয় না। কোষ্ঠকাঠিন্য হলে নানা সমস্যা শুরু হয়ে যায় আমাদের শরীরে। আর কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়িয়ে দিতে পারে ঠান্ডা পানি। কারণ অতিরিক্ত ঠান্ডা পানি পান করলে যেকোনো খাবার হজম করা শরীরের জন্য কঠিন হয়ে পড়ে। এমন অবস্থায় বেড়ে যায় কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি।
মাথাব্যথা:
আপনার মাথাব্যথাকে আরও বাড়িয়ে দিতে পারে ঠান্ডা পানি পানের অভ্যাস। বরফ মুখে দিলে দেখবেন খাওয়ার সময় কপালে চিনচিনে ব্যথা বোধ করছেন। একইভাবে ঠান্ডা পানি পান করলে তাও আপনার মাথাব্যথার ওপর প্রভাব ফেলতে পারে। ঠান্ডা পানি আমাদের সংবেদনশীল স্নায়ুগুলোকে ঠান্ডা করে এবং দ্রুত মাথায় বার্তা পাঠায়। যে কারণে শুরু হয় মাথাব্যথা।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

