ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:২৬:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

জেনে নিন মুসাম্বিকের শরবতের নানা রকম উপকার

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৪ এএম, ২ নভেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

রোজ ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল। তাই নিয়ম করে নানা ধরনের ফল অনেকেই কেনেন। তবে কোন ফল কেন খাওয়া জরুরি, তাও তো জানতে হবে।

দেশে কয়েক ধরনের ফল এখন সারা বছর পাওয়া যায়। তার মধ্যে মুসাম্বি হল একটি। বছরের যে কোনও সময়ে ভাল মানের মুসাম্বি মেলে বাজারে। তাই বলেই কি তা বাড়ির বয়স্ক ও শিশুদের রোজ খাওয়ানো উচিত, সে চিন্তা অনেক সময়েই আসে মনে। কিন্তু তা নিয়ে চিন্তা না করে জেনে নিন এই ফলের উপকারিতা কী কী—

১) এই লেবুতে প্রচুর পরিমাণ ফ্লাভোনোইড থাকে। তা হজমের ক্ষমতা বাড়িয়ে তোলে। ফলে মুসাম্বি খেলে অন্যান্য খাবার তাড়াতাড়ি হজম হয়।

২) এতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। আমাদের শরীরের রক্ত চলাচল স্বাভাবিক রাখে ভিটামিন সি। সঙ্গে হৃদ্‌যন্ত্রেরও যত্ন নেয়।

৩) এর ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে।

৪) মুসাম্বির ফলিক অ্যাসিড শরীরের পেশি ও হাড়ে শক্তি জোগায়। আর্থরাইটিসের মতো সমস্যা দূরে রাখতে সাহায্য করে।

৫) ত্বকের জন্যও খুব কাজের এই লেবু। রোজ মুসাম্বির রস খেলে বা মুখে মাখলে আমাদের ত্বকের মৃত কোষগুলি পরিষ্কার হয়ে যায়। ত্বকের জেল্লাও বাড়ে।