জেলেদের সুরক্ষায় চালু হচ্ছে নেটওয়াকিং সুবিধা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২৭ আগস্ট ২০২২ শনিবার
সংগৃহীত ছবি
ভোলা থেকে সমুদ্রগামী জেলেদের সুরক্ষায় চালু হতে যাচ্ছে গ্লোবাল সিস্টেম অব মোবাইল নেটওয়ার্ক (জিএসএম) সুবিধা। দূর্যোগের সময় জেলেদের সতর্কবার্তা, ঝড়ের পূর্বাভাস ও আগাম সতর্ক করতে ১ হাজার ৬২০টি ট্রলারে এই সুবিধা দেয়া হবে।
মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে এই কার্যক্রমে বাস্তবায়ন হলে জেলেরা দূর্যোগকালীন সময়ে নিরাপদে অবস্থান করতে পারবে এবং দূর্যোগে ক্ষয় ক্ষতি কমে আসবে।
জেলা মৎস্য বিভাগের উদ্যেগে ইতোমধ্যে চরফ্যাশন উপজেলায় বেশ কিছু ট্রলারে এর কার্যক্রম শুরু হয়েছে। আগামী এক মাসের মধ্যে সব ট্রলার এই সুবিার আওতায় আসবে।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাতউল্লাহ জানান, জেলার ৭ উপজেলায় ১ হাজার ৬২০টি ট্রলারের মধ্যে সদর উপজেলায় ১হাজার ৭০টি ট্রলার, দৌলতখানে ২৫০টি, বোরহানউদ্দিনে ১০০টি, তজুমদ্দিনে ৩০০টি, লালমোহনে ১৩০টি, চরফ্যশনে ৪০০টি ও মনপুরায় ৩০০টি ট্রলারে এই সুবিধা দেয়া হবে।
তিনি জানান, সম্প্রতি চরফ্যশনে ৩০টি ট্রলারে এই নেটওয়ার্ক ব্যবস্থা চালু হয়েছে। খুব শিগগিরই অন্য উপজেলায় এই কার্যক্রম শুরু করা হবে। ফলে সহজেই জেলেদের মনিটরিং ব্যবস্থার আওতায় আনা যাবে।
জেলেরা জানান, প্রতি বছরই ঝড়-জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করে গভীর সমুদ্রে জেলেদের মৎস্য শিকারে যেতে হয়। অনেক সময় দূর্যোগের সতর্কবার্তা পৌঁছায় না তাদের কাছে। ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে, প্রাণ হারাতে হয় জেলেদের। তাই মোবাইল নেটওয়ার্ক চালু হলে দুর্ঘটনা কমে আসবে। মাছ শিকারে নিরাপত্তা পাবেন তারা।
জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি নুরুল ইসলাম বলেন, সরকার জেলেদের জিএসএম’র সুবিধার আওতায় আনার যে উদ্যোগ নিয়েছে আমরা এটাকে সাধুবাদ জানাই। শুধুমাত্র আগাম দূর্যোগের খবর না পাওয়ার কারণে প্রতিবছর বহু ট্রলার ডুবি ও জেলেদের প্রাণহানির ঘটনা ঘটে। তাই নেটওয়ার্ক সিস্টেম চালু হলে জেলেদের অবস্থান নির্ণয় করা সহজ হবে এবং তারা উপকৃত হবে। রক্ষা পাবে জেলেদের জানমাল।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল









