ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২০:০১:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

জোয়িই হলেন জয়ী

আপডেট: ০৭:৩০ এএম, ১২ জুন ২০১৫ শুক্রবার

2013-01-16-18-00-16-50f6eab0a73d6-untitled-4উইমেননিউজ ডেস্ক, ঢাকা : বিয়ের পর স্বামীদের নাম–পদবি জুড়ে যায় মেয়েদের সঙ্গে। এটা সমাজের স্বাভাবিক নিয়মে পরিনত হয়েছে। এর বিরুদ্ধে নেই কোথাও তেমন কোনো জোরালো প্রতিবাদও। পশ্চিমা দেশে এর প্রচলন সবচেয়ে বেশি। কিন্তু জোয়ি সালডানার ক্ষেত্রে হয়েছিল অন্য রকম। বিয়ের পর স্বামীর পদবি নিতে হয়নি তাঁকে। বরং স্বামীই নিয়েছিলেন তাঁর পদবি! এমন নয় অ্যাভাটার তারকা সালডানা জোর করেছিলেন; বরং ২০১৩ সালে বিয়ে করার সময় স্ত্রীকে সম্মান জানাতেই এমনটা করেছিলেন ইতালীয় শিল্পী মার্কো পেরেগো। সালডানা মানা করেছিলেন। বলেছিলেন, ‘আমার পদবি নিলে তোমার শিল্পী সমাজ, তোমার লাতিন সম্প্রদায়ের পুরুষ, এমনকি পুরো বিশ্ব তোমাকে স্ত্রৈণ বলবে।’ পেরেগো জবাব দিয়েছিলেন, ‘এর পরোয়া আমি করি না।’ মুগ্ধ সালডানা বলছেন, পুরুষবাদী সমাজে এটি নারীদের জন্য অনেক বড় সম্মান আর একটা বিজয়। ১২.০৬.২০১৫