জোনাস পরিবারের ধনি বউ প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৩ পিএম, ১০ মে ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
গত বছরের ডিসেম্বরে মার্কিন জোনাস পরিবারের বউ হয়েছেন বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। তার স্বামী পপ গায়ক নিক জোনাসরা চার ভাই। বিয়ে করেছেন তিনজন। তিনজনের স্ত্রীই তারকা। তবে তিন স্ত্রীর মধ্যে নাকি দারুণ বন্ধুত্ব। স্বামীদের জনপ্রিয় ব্যান্ডের নামানুসারে নিজেদের ‘জোনাস সিস্টার্স’ বলে ডাকেন তারা।
তবে বাকি দুই বউকে টেক্কা দিয়ে জোনাস পরিবারে সবচেয়ে বেশি ঐশ্বর্যের মালিক প্রিয়াঙ্কাই। ২০০০ সালে মাত্র ১৮ বছর বয়সে ‘বিশ্বসুন্দরী’র খেতাব জিতেছিলেন বলিউডের এই সুপারস্টার নায়িকা। এরপর অভিনয় জগতে পা দিয়ে জনপ্রিয় তারকা হয়ে উঠতে তার বেশি সময় লাগেনি।
শুধু হিন্দি ছবি নয়, আমেরিকান জনপ্রিয় টিভি শো ‘কোয়ান্টিকো’-তে অভিনয়ের সুবাদে তিনি মার্কিন দর্শকদের হৃদয়েও জায়গা করে নিয়েছেন। আমেরিকান অভিনেত্রী তথা বর্তমানে ব্রিটিশ রাজ পরিবারের ছোট পুত্রবধূ মেগ্যান মার্কল তার ঘনিষ্ঠ বন্ধু। এই মুহূর্তে প্রিয়াঙ্কার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ২ কোটি ৮০ লাখ ডলার।
দ্বিতীয় স্থানে আছেন জো জোনাসের স্ত্রী সোফি টার্নার। যিনি টিভি শো ‘গেম অব থ্রোন্স’-এ সানসা স্টার্ক চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। এরপরই অভিনেত্রী হিসেবে তার নাম ছড়িয়ে পড়ে। মাত্র ২৩ বছর বয়সে টার্নারের মোট সম্পত্তির পরিমাণ ৬০ লাখ ডলার। যেকোনো টিভি শোয়ের প্রতি এপিসোডের জন্য তিনি বর্তমানে ১,৭৫,০০০ ডলার পেয়ে থাকেন।
এরপর আছেন কেভিন জোনাসের স্ত্রী ড্যানিয়েল ডেলেসা। হেয়ার ডিজাইনার হিসেবে পেশাগত জীবনে প্রথম সাফল্য পান তিনি। বর্তমানে তিনি ‘মোমেন্টস’ নামে একটি গয়নার ব্র্যান্ড চালু করেছেন। ব্যবসায় ড্যানিয়েলের এমনই মতি যে, হু হু করে বাড়ছে তার ব্র্যান্ডের জনপ্রিয়তা। আপাতত তার মোট ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৫০ লাখ ডলার।
-জেডসি
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব