ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ৩:০৮:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

জোয়ারের পানিতে ডুবে আছে নিঝুম দ্বীপ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০১ পিএম, ১৬ আগস্ট ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলায় নিঝুম দ্বীপ অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে। এ সময় ৯ ওয়ার্ডের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

মঙ্গলবার(১৬ আগস্ট) এ দৃশ্য দেখা যায়। তবে বেড়িবাঁধ না থাকায় সহজেই জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয় নিঝুম দ্বীপ।

জানা গেছে, অস্বাভাবিক জোয়ারে নামার বাজার, বন্দর কিল্লা, ইসলামপুর ও মোল্লা গ্রামসহ পুরো নিঝুমদ্বীপ ইউনিয়ন পানিতে প্লাবিত হয়েছে। এসব অঞ্চলের কাঁচা সড়কগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরই মধ্যে পানিতে ভেসে গেছে গবাদিপশুর খাদ্য ও মাছের ঘের। একই সঙ্গে ঘর থেকে বের হতে পারছেন না সাধারণ মানুষ।

নিঝুম দ্বীপের স্থানীয় বাসিন্দা জামাল হোসেন বলেন, অস্বাভাবিক জোয়ারের কারণে মেঘনা নদীর পানি দ্রুত বাড়ছে। এই এলাকায় বেড়িবাঁধ না থাকায় সব তলিয়ে গেছে। তবে ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বলেন, আমাদের এখানে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। নিঝুম দ্বীপটি সাগরের খুব কাছে। এরপরেও কোনো বেড়িবাঁধ নেই। জোয়ারের পানি প্রবেশ করায় সবাই পানিবন্দি হয়ে আছি।

জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. নুরুল বলেন, পূর্ণিমা তিথির প্রভাবে নিঝুম দ্বীপের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ কারণে স্বাভাবিকের চেয়ে ৫-৬ ফুট উচ্চতায় পানি উঠেছে। তবে দুই একদিনের মধ্যে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে।