‘জ্যাম’ ছবি দিয়ে বড় পর্দায় ফিরছেন পূর্ণিমা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
সংসার ও সন্তানের জন্য অভিনয়ে খুব একটা সময় দেন না চিত্রনায়িকা পূর্ণিমা। সব সামলে সময় পেলে তবেই চলচ্চিত্র ও নাটকে কাজ করেন। বিরতি শেষে এ নায়িকা ‘জ্যাম’ ছবির শুটিং শুরু করলেন আজ।
আজ থেকে মহাখালীর একটি হাসপাতাল ও প্রিয়াংকা শুটিং হাউজে এ ছবির দৃশ্যায়নের কাজ হচ্ছে। এরপর আবার ঢাকার আশেপাশে ও এফডিসিতে এর শুটিং হবে। ছবিটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।
‘জ্যাম’ ছবির কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ ও পূর্ণিমা। ফেরদৌস ও কলকাতার ঋতুপর্ণা অভিনয় করছেন অতিথি চরিত্রে।
এ ছবির পর ‘গাঙচিল’র কাজ শুরু করবেন নায়িকা। ‘গাঙচিল’ ছবিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করছেন ফেরদৌস। এটিও পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।
এদিকে গেল ঈদ উল আজহায় পূর্ণিমা অভিনীত ‘সাবলেট’ নামের একটি নাটক দর্শক মহলে বেশ সাড়া ফেলে। নাটকটিতে তাকে ছোট পর্দার অভিনেতা জিয়াউল হক অপূর্বের বিপরীতে দেখা গেছে। পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান।
নির্মাতারা পূর্ণিমাকে নিয়ে কাজ করতে এখনও আগ্রহী। তবে অতিরিক্ত পারিশ্রমিক চাওয়ার কারণে নাকি এই নায়িকাকে কাস্ট করতে পারছেন না তারা। এমন অভিযোগ করেছেন অনেকেই। আর বিশেষ দিবসের নাটক ছাড়া ছোট পর্দায়ও নায়িকাকে দেখা যায় না। যেটুকু দেখা যায় তাও খুব কম। তাইতো নতুন দুই ছবির শুটিং শেষ করলে পূর্ণিমার ভক্তরা আবারও প্রিয় নায়িকাকে বড় পর্দায় দেখতে পাবেন।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?








