জ্যোতির অনুরোধে ফেসবুকে ‘ডেটিং অ্যাপ’!
| উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:০৫ এএম, ১১ মে ২০১৮ শুক্রবার
পহেলা মে এক সম্মেলনে মার্ক জাকারবার্গ ঘোষণা করেন ফেসবুকে ডেটিং অ্যাপের কথা, যা খুব শিগগিরই লঞ্চ করা হবে ফেসবুকে। জাকারবার্গের কথায়, এই অ্যাপের লক্ষ্য হবে ‘রিয়্যাললং-টার্ম’ সম্পর্ক গড়ে তোলা। প্রচলিত ডেটিংঅ্যাপ ‘টিন্ডার’-এর মতো বেশ কিছু ফিচার থাকবে ফেসবুকের এই নতুন ডেটিং অ্যাপে। কিন্তু হঠাৎ করেই কেন এ সিদ্ধান্তে নিলেন জাকারবার্গ তা নিয়ে নানা গুঞ্জন। অবশেষে বেরিয়ে এলো আসল রহস্য।
ঘটনার সূত্রপাত দুইসপ্তাহ আগে। ভারতের কেরালার তরুণী মাত্র দুইসপ্তাহ আগে জ্যোতি কে জি এই অদ্ভুত কান্ড ঘটিয়েছিলেন। ফেসবুক অ্যাকাউন্টে নিজেই নিজের বিয়ের বিজ্ঞাপন ছাপিয়েছিলেন ২৮ বছরের এই তরুণী।
মালয়লি ভাষায় লেখা সম্পূর্ণ বিজ্ঞাপনে জ্যোতি যা লিখেছিলেন, ‘আমি অবিবাহিত, আমার বন্ধুবান্ধব যদি কাউকে চেনেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমার কোনও দাবি নেই। জাত ও কুুলী বিচারে কোনও আগ্রহ নেই। আমি মা-বাবা গত হয়েছেন (মারা গেছেন)। ফ্যাশন ডিজাইনিং নিয়ে স্নাতক পাস করেছি। আমার বয়স ২৮ বছর। আমার ভাই মুম্বাইয়ে কর্মরত ও ছোট বোন পড়াশোনা করছে। আমার ঠিকানা...।’
স্বাভাবিকভাবেই বিয়ের অসংখ্য প্রস্তাব পান জ্যোতি। অনেকে তাকে শুভেচ্ছাও জানান। ২৬ এপ্রিল পোস্ট করা জ্যোতির সেই বিয়ের বিজ্ঞাপনটি ইতিমধ্যে ১১ হাজার লাইক পেয়েছে। শেয়ার হয়েছে ৬ হাজারেরও বেশি। সেই বিয়ের বিজ্ঞাপনটি পোস্ট করার পাশাপাশি, ফেসবুকের স্রষ্টা মার্ক জাকারবার্গকেও একটি বার্তা পাঠান জ্যোতি।
ইংরেজিতে লেখা সেই বার্তায় জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যানকে তিনি অনুরোধ করেন ফেসবুকে ‘ম্যাট্রিমোনিয়াল সার্ভিস’ শুরু করার। জ্যোতি মনে করেন, এমনটা হলে তার মতো অনেকেই খুব উপকৃত হবেন।
এখন প্রশ্ন জ্যোতির পরামর্শ থেকেই জাকারবার্গ চিন্তা করেছিলেন নাকি আগেই এ বিষয়টি ভেবে রেখেছিলেন।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

