জয় দিয়ে টি-২০ বিশ্বকাপ শুরু করলো পাকিস্তানের মেয়েরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৬ পিএম, ২ অক্টোবর ২০২২ রবিবার
সংগৃহীত ছবি
বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে জয় দিয়ে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ শুরু করলো পাকিস্তান। আজ রোববার নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান ৯ উইকেটে হারিয়েছে মালয়েশিয়াকে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে টস জিতে প্রথমে বোলিংয়ে নামে পাকিস্তান। ইনিংসের প্রথম দুই ওভারেই উইকেটের দেখা পায় পাকিস্তানের বোলাররা।
পরবর্তীতেও মালয়েশিয়ার ব্যাটারদের উপর চাপ অব্যাহত রাখে পাকিস্তানের বোলাররা। ফলে দ্রুত রান তোলার কোন সুযোগই পায়নি তারা। তবে পুরো ২০ ওভার খেলতে সক্ষম হয়েছে মালয়েশিয়া। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ৫৭ রান করে মালয়েশিয়া। দলের পক্ষে মাত্র দু’জন ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারে।
এলসা হান্টার অপরাজিত ২৯ ও ওয়ান জুলিয়া ১১ রান করেন। পাকিস্তানের ওমাইমা সোহেল ১৯ রানে ৩টি ও তুবা হাসান ১৩ রানে ২ উইকেট নেন।
৫৮ রানের সহজ লক্ষ্যে শুরুটা দারুন ছিলো পাকিস্তানের দুই ওপেনারের। ৬ ওভারে ৪৫ রান তুলে বিচ্ছিন্ন হন মুনিবা আলি ও সিদরা আমিন। ২৩ বলে ৩১ রান করে আউট হন আমিন। এরপর দ্বিতীয় উইকেটে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক বিসমাহ মারুফ ও মুনিবা। মুনিবা ২১ ও বিসমাহ ৮ রানে অপরাজিত থাকেন।
দিনের আরেক ম্যাচে বৃষ্টি আইনে সংযুক্ত আরব আমিরাতকে ১১ রানে হারিয়েছে শ্রীলংকা। এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে লংকানরা। আরব আমিরাতের বোলারদের দৃঢ়তায় বড় স্কোর পায়নি তারা। ২০ ওভারে ৯ উইকেটে ১০৯ রান করে শ্রীলংকা। ওপেনার হার্ষিতা সমরবিক্রমা সর্বোচ্চ ৩৭ রান করেন। বল হাতে আরব আমিরাতের মাহিকা গৌর-বৈষ্ণব মহেশ ৩টি করে উইকেট নেন।
শ্রীলংকা ইনিংস শেষে বৃষ্টি শুরু হলে জয়ের জন্য ১১ ওভারে ৬৬ রানের টার্গেট পায় আরব আমিরাত। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় ১১ ওভারে ৭ উইকেটে ৫৪ রান করে ম্যাচ হারে আরব আমিরাত।
একমাত্র ব্যাটার হিসেবে দুই অংকে পা দিয়ে ওপেনার তীর্থ সতীশ সর্বোচ্চ ১৯ রান করেন।
২টি করে উইকেট নেন শ্রীলংকার কাবিশা দিলহারি ও ইনোকা রানাবীরা।
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- ওয়ারী পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা











