জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৭ পিএম, ১ অক্টোবর ২০২৪ মঙ্গলবার
ফাইল ছবি।
স্বর্ণা আকতারের অলরাউন্ড নৈপুণ্যে জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতি সম্পন্ন করলো বাংলাদেশ।
সোমবার বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ২৩ রানে হারিয়েছে পাকিস্তানকে। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে ৩৩ রানে হেরেছিলো টাইগ্রেসরা।
দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের নেমে উদ্বোধনী জুটিতে ৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ভালো শুরু করেও ২ রানের ব্যবধানে সাজঘরে ফিরেন টাইগ্রেসদের দুই ওপেনার সাথী রানী ও দিলারা আকতার। ৫টি চারে সাথী ১৬ বলে ২৩ এবং ২টি বাউন্ডারিতে দিলারা ১০ রান করেন।
এরপর সোবহানা মোস্তারি ১৫, নিগার সুলতানা ১৮ ও তাজ নেহার ১৭ রানে ফিরলে, বাংলাদেশের বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায়। ১৬.১ ওভারে ৯৪ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।
শেষ দিকে স্বর্ণা ও রিতু মনির ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৪০ রানের পুঁিজ পায় বাংলাদেশ। রিতু ২টি চারে ১৪ রানে আউট হলেও ৩টি চারে ২৮ রানে অপরাজিত থাকেন স্বর্ণা।
শুরু থেকেই লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করে বাংলাদেশ। এতে ৬৫ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। পরের দিকেও বাংলাদেশের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে না পারায় ৮ বল বাকী থাকতে ১১৭ রানে অলআউট হয় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন ওমাইমা সোহেল।
বাংলাদেশের পাঁচ বোলারই উইকেটের দেখা পেয়েছেন। স্বর্ণা-মারুফা আকতার-ফাহিমা খাতুন ও রাবেয়া খান ২টি করে উইকেট নেন। নাহিদা আকতার নেন ১ উইকেট।
আগামী ৩ অক্টোবর থেকে অনুষ্ঠিতব্য বিশ^কাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে স্কটল্যান্ড ছাড়াও বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ‘এ’ গ্রুপে আছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলংকা।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











