জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ জুনিয়র টাইগ্রেসদের
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৮ পিএম, ২৮ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার
সংগৃহীত ছবি
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপারসিক্স পর্ব থেকে আগেই বাদ পড়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। যেখানে বড় জয় পেয়েছে জুনিয়র টাইগ্রেসরা। ক্যাবিরিয়ানদের ১০ উইকেটে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) কুয়ালালামপুরে বৃষ্টির কারণে ২০ ওভারের খেলা নামিয়ে আনা হয় ১৩ ওভারে। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ৫৫ রানের লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ২৫ বল এবং ১০ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় সুমাইয়ারা।
এদিন আগে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ২৩ বলে অপরাজিত ১৬ রান করেন অমৃতা রামতাহাল। এছাড়া নাইজান্নি কুমারব্যাচ ১৬ বলে ১৩ ও আসাবি ক্যালেন্ডার ১৬ বলে ১১ রান করেন। এতে ৫৪ রানের পুঁজি পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন নিশিতা আক্তার নিশি। এ ছাড়াও আনিসা আক্তার সোবা শিকার করেন দুটি উইকেট।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে ব্যাট চালাতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার ফাহমিদা ও জুয়াইরিয়া। শেষ পর্যন্ত ফাহমিদার ২৫ বলে ১৪ ও জুয়াইরিয়ার ২৮ বলে ২৫ রানের ভর করে ২৫ বল এবং ১০ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী











