জয়পুরহাটে জমে উঠেছে শারদীয় দুর্গোৎসব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৩ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার
সংগৃহীত ছবি
আজ সোমবার মহাঅষ্টমী। জয়পুরহাট জেলায় জমে উঠেছে শারদীয় দুর্গ্যােৎসব। ঢাকের বাদ্য, উলুধ্বনি, ধূপধোঁয়ায় শঙ্খ-কাঁসার নিনাদে মন্ডপগুলো মুখর করে চলছে বাঙালি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় পর্ব শারদীয় দুর্গোৎসব।
আগামী বুধবার প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আনন্দঘন পর্ব এ দুর্গোৎসবের।
বিভিন্ন মন্ডপ ঘুরে দেখা যায়, করোনার কারণে বিগত সময়ের চেয়ে পূজা মন্ডপগুলোতে এবার দর্শনার্থীদের উপস্থিতি অনেক বেশি। দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রতিটি মন্ডপে ঢাক-ঢোলক-কাঁসর বাজিয়ে কুমারী পূজা ও আদরিণী উমার সপরিবারে তিথি বিহিত পূজা করা হয়। এ ছাড়াও ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান, দেবীকে আসন , বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধুপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা।
শহরের বারিধারা মহল্লায় নবজাগ্রত সংসদ, পূর্ববাজার, কেন্দ্রীয় বারোয়ারী দূর্গামন্দির ও মাদারগঞ্জ দুর্গামন্দিরে আয়োজিত দুর্গোৎসবে মানুষের উপস্থিতি অনেক বেশি লক্ষ্য করা যায় । মন্ডপগুলোতে দুর্গাদেবীর মহীস্বাশুর বদ করার কাহিনী তুলে ধরেন ঠাকুররা।
আইন শৃংখলা বাহিনীর কড়া নজরদারীর মধ্যে জেলায় এবার ২ শ ৯২ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠুভাবে দুর্গোৎসব উদযাপনের জন্য সরকারি ভাবে ১৪৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
পূজা মন্ডপগুলোতে আইনশৃংখলা বাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড: হৃষিকেশ সরকার।
আজ মহাঅষ্টমী, বুধবার বিজয়া দশমী পূজা অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে বাঙালি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আবেগ-আনন্দঘন পর্ব শারদীয় দুর্গোৎসবের।
জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম রোববার রাতে বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন। এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার ও জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপিসহ পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম সাংবাদিকদের বলেন, বাংলাদেশের মানুষ আবহমানকাল থেকে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ। তাই উৎসব গুলোতে সকল ধর্মের লোকজনের উপস্থিতি সার্বজনীন হয়ে ওঠে।
তিনি আরও বলেন, সুষ্ঠু ভাবে দুর্গাপূজা উদযাপনে সিসি ক্যামেরা স্থাপনসহ কড়া নিরপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যানবাহন চলাচল একমূখী করা হয়েছে যাতে ভক্তরা সহজেই এক মন্ডপ থেকে আরেক মন্ডপে যেতে পারেন।
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস



