জয়পুরহাটে শাশুড়িকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, পুত্রবধূ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৭ পিএম, ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
জয়পুরহাটের আক্কেলপুরে পুত্রবধূর বিরুদ্ধে বৃদ্ধা শাশুড়ির পিঠে গরম ইস্ত্রির ছ্যাঁকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা করার পর অভিযুক্ত পুত্রবধূ শাহিনারা বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় আক্কেলপুর পৌর শহরের নিচা বাজার মহল্লায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত শাহিনারা বেগম পৌর শহরের নিচা বাজার মহল্লার গোলাম মোস্তফার স্ত্রী।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাহমুদা বেগম নামে ওই বৃদ্ধার চার ছেলে। তিনি চার ছেলের বাড়িতে পালাক্রমে দুই মাস করে থাকেন। গত ৬ জুলাই থেকে বড় ছেলে গোলাম মোস্তফার বাড়িতে থাকছেন। পারিবারিক বিভিন্ন বিষয়ে গোলাম মোস্তফার সঙ্গে তার স্ত্রী শাহিনারা বেগমের ঝগড়া লেগেই থাকতো। বৃদ্ধা মা গোলাম মোস্তফার বাড়িতে আসার পর তাদের পারিবারিক দ্বন্দ্ব আরও বেড়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় গোলাম মোস্তফার স্ত্রী বাসায় শাশুড়ির শোবার ঘরে কাপড় ইস্ত্রি করছিলেন। এমন সময় স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কোনো কারণ ছাড়াই শাহিনারা বেগম গরম ইস্ত্রি নিয়ে তার শাশুড়ির পিঠের বামে ছ্যাঁকা দেন।
বৃদ্ধার চিৎকারে লোকজন ছুটে এসে দেখেন, বৃদ্ধার পিঠে ইস্ত্রির ছ্যাঁকা দেওয়া হয়েছে। সেখানে তার পুত্রবধূ শাহিনা বেগম দাঁড়িয়ে আছেন। লোকজন বৃদ্ধার পিঠে ছ্যাঁকা দেওয়ার বিষয়ে জানতে চাইলে রাগের মাথায় ঘটনাটি ঘটিয়েছেন বলে জানান শাহিনা। বৃদ্ধার স্বজনরা এসে দ্রুত তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসা শেষে তাকে বড় ছেলের বাড়িতে আনা হয়। এ ঘটনায় রাতেই বৃদ্ধার ছোট ছেলে সৈয়দ জিল্লুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ রাতেই অভিযুক্ত শাহিনারা বেগমকে গ্রেপ্তার করে।
মামলার বাদী সৈয়দ জিল্লুর রহমান বলেন, আমরা চার ভাই। দুই মাস করে সব ছেলেদের বাসায় মা থাকতেন। মা বড় ভাই গোলাম মোস্তফার বাসায় ছিলেন। বৃহস্পতিবার ভাই-ভাবির ঝগড়া হয়। এরপর ভাবি আমার ৮৫ বছরের বৃদ্ধা মায়ের পিঠে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়েছেন। এতে আমার মায়ে পিঠে ফোসকা পড়েছে।
আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, বৃদ্ধার পিঠে গরম ইস্ত্রির ছ্যাঁকা দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত বড় ছেলের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ঘটনার কথা স্বীকার করেছেন। আসামিকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল









