জয়পুরহাটে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২০ পিএম, ১১ জুন ২০২৩ রবিবার
ফাইল ছবি
জয়পুরহাটের আক্কেলপুরে এক শাড়িতে গলায় ফাঁস লাগানো স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলাদীপুর পশ্চিমপাড়া গ্রামে। নিহত স্বামীর নাম সোহেল রানা (৪০) ও স্ত্রী পারুল বিবি (৩৮)। তারা একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার বেলা ১১টার সময় গলায় ফাঁস লাগানো নিহত পারুল বিবির বাবার বাড়ির একটি ঘর থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত পারুল বিবি তার পূর্বের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর বাবার বাড়িতে একাই থাকতেন। এ সময় একই গ্রামের বিবাহিত যুবক সোহেল রানার সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে তারা গোপনে বিয়ে করেন। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হয়। তখন থেকেই পরিবারে অশান্তি বিরাজ করছিল।
শনিবার বেলা ১১টার দিকে আয়শা সিদ্দিকা নামে স্থানীয় এক গৃহবধূ ওই বাড়িতে গরুর দুধ দিতে গিয়ে একটি ঘরের মধো স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তিনি ঘটনাটি স্থানীয় লোকজনকে জানালে স্থানীয়রা ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় শাড়ি প্যাঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।
স্থানীয় বাসিন্দা গৃহবধূ আয়শা সিদ্দিকা বলেন, আমি প্রতিদিনের মতো পারুলের বাড়িতে দুধ দিতে যাই। ওই সময় কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির ভেতরে ঢুকি। এরপর একটি ঘরের মধ্য একই শাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখে বাইরে এসে লোকজনকে জানাই। পরে স্থানীয়রা গলায় প্যাঁচানো শাড়ি কেটে মরদেহ দুটি নামিয়ে আনে।
স্থানীয় ইউপি সদস্য আবদুল খালেক বলেন, ‘শুনেছি তারা ৪-৫ মাস আগে বিয়ে করেছেন। তাদের কারও সঙ্গে বিবাদ ছিল না। ঠিক কি কারণে এমন কাজ করল এটা আমার জানা নেই।’
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, তাদের মধো পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে। আর সে কারণেই তারা এক সঙ্গে আত্মহত্যা করতে পারে।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত পরে জানানো হবে।’
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল








