জয়া পেলেন অন্যরকম পুরস্কার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ২১ নভেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ অনেক সম্মাননা পেয়েছেন। এবার অন্যরকম পুরস্কার পেলেন তিনি। কারণ অভিনয়ের জন্য নয়, পশুপ্রেমের জন্য ‘প্রাণবিক বন্ধু’ সম্মাননায় ভূষিত হলেন এই শিল্পী।
শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নগরীর জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে জয়ার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। পশুপ্রেমের জন্য সম্মাননা পেয়ে আনন্দিত জয়া আহসান। এ অভিনেত্রী বলেন, ‘আমি পুরস্কৃত হচ্ছি, এজন্য আনন্দিত নই। বরং অসাধারণ এই উদ্যোগের জন্য আনন্দ হচ্ছে। এটা প্রাণীপ্রেমীদের মনে উৎসাহ যোগাবে। প্রাণবিক মানুষ তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’
জয়া আহসানসহ মোট ১১ জনকে এই পুরস্কার দেয়া হয়েছে। অন্যরা হলেন—প্রাণবিক প্রজন্মে মো. আবু বকর সিদ্দিক (পথপ্রাণী উদ্ধারকর্মী), পথে পথে প্রাণ রক্ষায় রাজশাহীর সুধা রানী এবং ঢাকার প্রেসী পুষ্পিতা সরকার। প্রাণবিক প্রাণী চিকিৎসক ডা. ফাতিহা ইমনুর ইমা, গণমাধ্যমে প্রাণবিকতায় প্রবীর কুমার সরকার, ভেটেরিনারি শিক্ষা ও চিকিৎসায় প্রফেসর নীতিশ চন্দ্র দেবনাথ, জনস্বাস্থ্য ও পথপ্রাণী রক্ষায় বেনজির আহমেদ, প্রাণবিক বন সংরক্ষক মোল্যা রেজাউল, প্রাণবিক নগর পিতা আতিকুল ইসলাম এবং বিশেষ মরণোত্তর সম্মাননা দেওয়া হয় রেশাদ কামালকে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা, শিল্প সমালোচক মইনুদ্দিন খালেদ।
পশুদের নিয়ে কাজ করে দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পাও)। প্রথমবারের মতো এই পুরস্কার প্রদান করলো সংগঠনটি। গত ৪ অক্টোবর পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। করোনা সংকটের কারণে কিছুটা বিলম্বে সম্মাননা স্মরক প্রদান করা হলো।
করোনা সংকট শুরুর পর করোনার সংক্রমণ রোধে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেয় সরকার। দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি হোটেল-রেস্তোরাঁও ছিল বন্ধ। এতে করে খাবারের উচ্ছিষ্ট অংশ তৈরি হতো না। যার জন্য রাস্তার পশুগুলো অনাহারে থেকেছে। ওই সময়ে শহরের পথে পথে ঘুরে বেড়ানো বেশ কিছু কুকুরের জন্য খাবারের ব্যবস্থা করছিলেন জয়া আহসান। যা সবার নজর কেড়েছিল।
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান





