ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১৬:১৯:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট এবার হামলা বন্ধের ঘোষণা দিল ইরান পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

জয়া প্রদার পোস্ট করা ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

ভাইরাল হওয়া সেই ছবি। ছবি: ইনস্টাগ্রাম।

ভাইরাল হওয়া সেই ছবি। ছবি: ইনস্টাগ্রাম।

পুরনো বলিউডকে ইনস্টাগ্রামে ফিরিয়ে আনলেন বলিউড অভিনেত্রী জয়া প্রদা! সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি রিপোস্ট করেন তিনি। ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। জয়ার স্মৃতির পাতা থেকে উঠে আসা ছবিতে রয়েছেন বলিউডের বিখ্যাত দুই পুরনো জুটি— রাজেশ খন্না-জয়া প্রদা এবং শ্রীদেবী-জিতেন্দ্র।

বর্তমানে জয়া চলচ্চিত্র জগৎ থেকে অনেকটাই দূরে। পা রেখেছেন রাজনীতিতে। তবে অভিনয়ের প্রতি তার টান যে অটুট, তারই প্রমাণ এই ছবি। এই ছবি শুধু যে বলিউডের স্মৃতিকেই টাটকা করে দিয়েছে তা নয়, তুলে ধরেছে সেই সময়ে অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে পরিচালকদের সখ্যের ছবিও।

ছবিতে থাকা চরিত্রেরা প্রবীণ জুটি হলেও তাদের জনপ্রিয়তা যে দর্শকদের কাছে এখনও কমে যায়নি এই ছবির ভাইরাল হওয়াই তার প্রমাণ!