জয়ার প্রযোজনায় দেশে প্রথম থ্রিডি চলচ্চিত্র
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ১২ জুলাই ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের হাত ধরে আসছে বাংলাদেশি চলচ্চিত্রের প্রথম থ্রিডি ছবি ‘অলাতচক্র’। এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জয়ার ‘সি-তে সিনেমা’। এখানে তিনি অভিনয়ও করবেন। মুক্তিযুদ্ধের সময়ে কলকাতায় শরণার্থী হিসেবে আশ্রিত বাংলাদেশি লেখক দানিয়েল ও ক্যানসারে আক্রান্ত তায়েবার সম্পর্ক এবং ১৯৭১ সালে সংগঠিত মুক্তিযুদ্ধের নানা ঘটনার ছবি ‘অলাতচক্র’।
জয়ার এ ছবির পরিচালক হাবিবুর রহমান। এটি নির্মিত হচ্ছে জনপ্রিয় লেখক আহমদ ছফার জীবনীর ওপর। গল্প, গান, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, অনুবাদ, ইতিহাস, ভ্রমণকাহিনি মিলিয়ে ৩০টির বেশি গ্রন্থ লিখেছেন আহমদ ছফা।
সেগুলোর মধ্যে ‘অলাতচক্র’-কে তার আত্মজীবনী বলে মনে করেন অনেকে। সেই কাহিনিই থ্রিডি-তে পর্দায় তুলে ধরবেন জয়া। এ ছবির জন্য তিনি সরকারি অনুদান পেয়েছেন।
ইতোমধ্যে ছবির অধিকাংশ অংশের শুটিং শুরু হয়ে গেছে। জয়া বর্তমানে রয়েছেন এজবাস্টনে। সেখান থেকে মোবাইল ফোনে জানালেন, ‘থ্রিডি শুটের দায়িত্বে রয়েছেন মুম্বাইয়ের একটি টিম। ছবির অনেকটা অংশ জুড়ে থাকবে কলকাতা। আমরা আসলে পুরনো কলকাতাকে নতুন ভাবে তুলে ধরছি। বাংলাদেশেই শুটিং হয়েছে। আহমদ ছফার কাহিনিতে যেভাবে কলকাতার বর্ণনা দেয়া হয়েছিল, সে ভাবেই সবকিছু করেছে মুম্বাইয়ের টিম।’
জয়া প্রযোজিত প্রথম ছবি ‘দেবী’। গত বছর ছবিটি মুক্তি পেয়েছিল। সেখানে রানু চরিত্রে তিনি অভিনয়ও করেন। ‘অলাতচক্র’ জয়ার প্রযোজনায় দ্বিতীয় ছবি। এরপর তার প্রযোজনায় তৃতীয় ছবি ‘ফুড়ুৎ’-এর শুটিং শুরু হবে। কলকাতায়ও বেশ কয়েকটি ছবি নিয়ে কথাবার্তা বলছেন। আপাতত জয়া উত্তেজিত প্রথম থ্রিডি ছবি নিয়ে। তার কথায়, ‘বাংলাদেশে প্রথমবার এ ধরনের কাজ করতে পারছি বলে খুব এক্সাইটেড!’
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







