ঝগড়াটে পাখি সাতভাই, সামাজিকও বটে
আইরীন নিয়াজী মান্না | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
সাতভাই
পুজার ছুটিতে গাজীপুরের মাওনায় রেইন ফরেস্ট রিসোর্ট-এ পরিবারের সবাই মিলে এসেছি আজ। বিকেলে ক্লান্তিতে চোখ জড়িয়ে আসছে। ভাবলাম একটু ঘুমিয়ে নেই। শেষ বিকেলে সবুজ গাছগাছালিতে ভরা চারপাশটা ঘুরে দেখবো। হঠাৎ জানালা গলে বাইরে চোখ যেতেই দেখি কী সুন্দর দুটি পাখি কোথথেকে উড়ে এসে শাল গাছের ঝোপালো ডালে বসলো। আমার তো ঘুম উবে গেলে সেকেন্ডেই। দ্রুত বিছানা ছেড়ে জানালার পাশে এসে দাঁড়ালাম। আরে, এতো সাত ভায়েলা বা সাত ভাই। যাকে আবার ছাতারেও বলা হয়।
পাখিগুলো দেখে বেশ কয়েক বছর আগের একটি চমৎকার স্মৃতি মনে পড়ে গেলো। আমি ছাতারের দেখা পাই প্রায় ২০/২৬ বছর আগে চাপাইনবাবগঞ্জে। অফিস থেকে অ্যাসাইনমেন্টে গেছিলাম উত্তবঙ্গের ছিমছাম এই শহরে। উঠেছিলাম আমার কলিগের বাসায়।
বিকেলে তাদের বিশাল বাড়ির ছাদে উঠেছে কলিগের ছোট বোনের সাথে। ছাদের পাশে সজনে গাছের ডালজুড়ে দেখি ২০/২৫টি লালচে রঙের পাখি বসে আছে। পাখিগুলো শরীর যেন তুলনামূলক ভাবে ভারি। ওরা ডালে ডালে থোকায় থোকায় বসে আছে। আমি তো অবাক হয়ে দেখছি। সাথে থাকা মেয়েটি পাখির পরিচয় দিলো।
পরে পড়াশুনা করে এ পাখি বিষয়ে অনেক কিছু জানতে পারি। এরপর রাজশাহী বিশ্ববিদ্যায়ল ক্যাম্পাসে, ঢাকা চিড়িয়াখানাসহ নানা এলাকায় বহুবার আমি ছাতারের দেখা পাই।
সাতভাই ছাতারে (বৈজ্ঞানিক নাম: Turdoides striata), বন ছাতারে, ক্যাচক্যাচিয়া, ঝগড়াটে পাখি, সাতবইলা বা সাতভায়েলা Leiothrichidae (লিওথ্রিকিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Turdoides (টুর্ডোইডিস) গণের অন্তর্গত এক প্রজাতির মাঝারি গায়ক পাখি।
সাতভাই ছাতারের বৈজ্ঞানিক নামের অর্থ দাগি দামার সহজাত (লাতিন: turdus = দামা, oides = সাদৃশ্য, striatus = লম্বা দাগ)। ইংরেজিতে এদের Jungle babbler বলে।
সামাজিক পাখি সাত ভাই। ওরা সাধারণত ছয় থেকে দশটির দলে বিচরণ করে। অধিকাংশ সময়ে সাতটি ছাতারেকে একসাথে দেখা যায়। সেজন্য এদের নাম হয়েছে সাত ভাই। ওরা এক সাথে থাকে বটে, তবে সারাক্ষণই ক্যাচেরম্যাচের করে ঝগড়া করে।
পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। সারা পৃথিবীতে এক বিশাল এলাকাজুড়ে এদের আবাস। প্রায় ৩১ লক্ষ ৩০ হাজার বর্গ কিলোমিটার জুড়ে ওরা থাকে।
বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছেনি এখনই। সেকারণে আইইউসিএন এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।
আমাদের পরিবেশে ভালো থাকুক আমদের প্রিয় পাখিরা। মানুষ যেন পাখিদের শত্রু না হয়ে বন্ধু হয়ে ওঠে এ কামনাই করি সব সময়।
লেখক: আহবায়ক, বাংলাদেশ বার্ড ওয়াচার সোসাইটি (বিবিডব্লিউসি।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য










